
বাগেরহাটের ফকিরহাটে পিকআপ ভ্যানের চাপায় বাদল রায় চৌধুরী (৫৩) নামের এক পথচারী নিহত হয়েছেন। খুলনা-ঢাকা মহাসড়কের উপজেলার টাউন-নওয়াপাড়া মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত বাদল রায় চৌধুরী উপজেলার পিলজংগ গ্রামের মৃত অনন্ত রায় চৌধুরীর ছেলে।
স্থানীয় বাসিন্দারা জানান, রোববার (১৫ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে বাদল রায় চৌধুরী মহাসড়ক পার হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী একটি পিকআপ ভ্যান তাঁকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। ঘটনার পর দ্রুত পিকআপ ভ্যানটি পালিয়ে যায়।
মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান হাওলাদার জানান, দুর্ঘটনার বিষয়টি তিনি অবগত হয়েছেন। পিকআপ ভ্যানের সন্ধান করা হচ্ছে। কীভাবে ঘটনাটি ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

পূর্ব সুন্দরবনের বনরক্ষী ও বন কর্মকর্তারা আসন্ন ঈদুল ফিতরের ছুটি কাটাবেন না। হরিণসহ বন্য প্রাণী শিকার, বিষ দিয়ে মাছ ধরা বন্ধ ও আগুন প্রতিরোধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। সুন্দরবনে রেড অ্যালার্ট অব্যাহত রয়েছে।
৪ মিনিট আগে
খুলনায় আজ রোববার (১৫ মার্চ) দুপুর থেকে কেন্দ্রীয় তিন ডিপোর তেল উত্তোলন শুরু করেছেন জ্বালানি ব্যবসায়ীরা। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের সঙ্গে জ্বালানি ব্যবসায়ী নেতা সৈয়দ সাজ্জাদুল করিম কাবুলের মোবাইল ফোনে আলোচনা হওয়ার পর ব্যবসায়ীরা দুপুর ১২টার পরে পদ্মা, মেঘনা...
৭ মিনিট আগে
খুলনায় জীবন কুণ্ডু (৫০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার নগরীর সোসাইটি হোটেল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
২৮ মিনিট আগে
চট্টগ্রামে পারিবারিক কলহে গৃহবধূকে ইট দিয়ে আঘাত করে হত্যার পর থানায় এসে আত্মসমর্পণ করেছেন স্বামী। গতকাল শনিবার সন্ধ্যায় নগরীর পতেঙ্গা থানার দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
৩৪ মিনিট আগে