
পূর্ব সুন্দরবনের বনরক্ষী ও বন কর্মকর্তারা আসন্ন ঈদুল ফিতরের ছুটি কাটাবেন না। হরিণসহ বন্য প্রাণী শিকার, বিষ দিয়ে মাছ ধরা বন্ধ এবং আগুন প্রতিরোধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। সুন্দরবনে রেড অ্যালার্ট অব্যাহত রয়েছে।
বন বিভাগ সূত্রে জানা যায়, প্রতিবছর ঈদের সময় একটি চক্র সুন্দরবনে হরিণসহ বন্য প্রাণী শিকারের অপচেষ্টা চালায়। একশ্রেণির অসাধু জেলে বিষ দিয়ে মাছ ধরেন। তা ছাড়া মার্চ থেকে মে মাস পর্যন্ত সুন্দরবনের বিভিন্ন স্থানে আগুন লাগার ঘটনা ঘটে।
গত বছরের ২২ মার্চ সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের তেইশেরছিলা ও কলমতেজী এলাকার বনে আগুন লেগে ব্যাপক গাছপালা পুড়ে যায়। এসব বিষয় বিবেচনায় নিয়ে বনরক্ষী ও বন কর্মকর্তারা নিজ উদ্যোগে এবারও ঈদের ছুটি কেউ ভোগ করবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন।
এ সিদ্ধান্ত বাস্তবায়নে ইতিমধ্যে বনরক্ষীরা সুন্দরবনসংলগ্ন লোকালয়ে ব্যাপকভাবে আগুন প্রতিরোধে প্রচার-প্রচারণা শুরু করেছেন। এ ছাড়া সুন্দরবনে টহল কার্যক্রম জোরদার করেছেন বনরক্ষীরা।
জানতে চাইলে সুন্দরবন পূর্ব বন বিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করীম চৌধুরী জানান, সুন্দরবনে বন্য প্রাণী শিকার ও বিষ দিয়ে মাছ ধরা বন্ধে এবং আগুন প্রতিরোধে সার্বক্ষণিক দায়িত্ব পালনের নিমিত্তে বনরক্ষীরা এবারও ঈদের ছুটি ভোগ করবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন।
মো. রেজাউল করীম আরও জানান, গত বছর ঈদের সময়ও বনরক্ষীরা কেউ ছুটি নিয়ে কর্মস্থল ত্যাগ করেননি। সুন্দরবনে অপরাধীদের ধরার জন্য বনরক্ষীদের টহল কার্যক্রম জোরদার করার নির্দেশনা দেওয়া হয়েছে। বর্তমানে সুন্দরবন পূর্ব বিভাগে উচ্চ সতর্কতা জারি রয়েছে বলে ডিএফও জানিয়েছেন।

আসামিরা পরস্পর যোগসাজশে নকশা অনুমোদনের নির্ধারিত শর্ত ভঙ্গ করে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে একটি বেজমেন্টসহ ১০ তলা আবাসিক ভবনের লে-আউট নকশা অনুমোদন দেন। অভিযোগ অনুযায়ী, সংশ্লিষ্ট জমিটি মাঠ হিসেবে চিহ্নিত থাকলেও তা গোপন রেখে ভবন নির্মাণের অনুমোদন দেওয়া হয়...
২ মিনিট আগে
ভালুকায় দীপু চন্দ্র দাস হত্যা মামলায় আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তথ্যপ্রযুক্তির সহায়তায় গতকাল শনিবার উপজেলার জামিরদিয়া ডুবালিয়াপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
৩ মিনিট আগে
ফেনীর ছাগলনাইয়ায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আবু আহাম্মদ হোনা (৩৭) নামের এক যুবদল কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় দুজন আহত হন। গতকাল শনিবার (১৪ মার্চ) দিবাগত রাত পৌনে ৩টার দিকে উপজেলার পাঠাননগর ইউনিয়নের কন্ট্রাক্টর মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে ছাত্রদলের সাত নেতা-কর্মীকে আটক করেছে।
১২ মিনিট আগে
বাঘায় সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুক) প্রতারণার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার উপজেলার খায়েরহাট এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হ্যাকিংয়ের সঙ্গে সম্পৃক্ত বলেও জানায় পুলিশ।
১৩ মিনিট আগে