খুলনায় জীবন কুণ্ডু (৫০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার নগরীর সোসাইটি হোটেল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
জীবন কুণ্ডু নগরীর লবণচরা থানাধীন রিয়া বাজার এলাকার বাসিন্দা রবিন কুণ্ডুর ছেলে।
এ বিষয়ে খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, গতকাল রাত ৮টার দিকে হোটেল থেকে জীবনের মরদেহ উদ্ধার করা হয়। তাঁর খুলনার আক্তার চেম্বারে টেইলার্সের ব্যবসা রয়েছে। মাঝেমধ্যে তিনি বাড়িতে ও হোটেলে থাকতেন।
তবে তাঁর মরদেহের পাশ থেকে একটি কীটনাশকের বোতল উদ্ধার করা হয়েছে। আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ওসি।
ওসি আরও জানান, উদ্ধার করে মরদেহ খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া শেষে পরিবারের কাছে তাঁর লাশ হস্তান্তর করা হবে।

শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) স্থগিত আসনের নির্বাচনে বৈধ প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করা হয়েছে। আজ রোববার (১৫ মার্চ) সকালে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রতীক বরাদ্দ করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন।
২১ মিনিট আগে
অনলাইন টিকিট বুকিং প্রতিষ্ঠান ফ্লাইট এক্সপার্টের নামে থাকা ২০টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। আজ রোববার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এই নির্দেশ দেন।
২৫ মিনিট আগে
পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় ট্রাকচালক গোপাল চন্দ্র দাসকে (৪৫) হত্যার পর শরীর থেকে মাথা বিচ্ছিন্ন করে নদীতে ফেলে দেওয়ার ঘটনায় থানায় মামলা হয়েছে। এ ঘটনায় র্যাবের সহযোগিতায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে হত্যাকাণ্ডের দুই দিনেও গোপালের বিচ্ছিন্ন মাথা উদ্ধার হয়নি। নারী ও মাদক কারবার নিয়ে বিরোধের....
২৯ মিনিট আগে
পূর্ব সুন্দরবনের বনরক্ষী ও বন কর্মকর্তারা আসন্ন ঈদুল ফিতরের ছুটি কাটাবেন না। হরিণসহ বন্য প্রাণী শিকার, বিষ দিয়ে মাছ ধরা বন্ধ ও আগুন প্রতিরোধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। সুন্দরবনে রেড অ্যালার্ট অব্যাহত রয়েছে।
১ ঘণ্টা আগে