Ajker Patrika

১৩৩টি অধ্যাদেশ বিশেষ কমিটিতে পাঠানো হয়েছে

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ১৫ মার্চ ২০২৬, ১৬: ০৪
১৩৩টি অধ্যাদেশ বিশেষ কমিটিতে পাঠানো হয়েছে
মো. আসাদুজ্জামান। ফাইল ছবি

অন্তর্বর্তীকালীন সরকারের আমলে জারি করা ১৩৩টি অধ্যাদেশ জাতীয় সংসদের বিশেষ কমিটিতে পাঠানো হয়েছে। এগুলো পর্যালোচনা করে আগামী ২ এপ্রিলের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

আজ রোববার জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে শুরু বৈঠকে আইনমন্ত্রী আসাদুজ্জামান অধ্যাদেশগুলো বিশেষ কমিটিতে পাঠানোর প্রস্তাব করেন। পরে অধ্যাদেশগুলো বিশেষ কমিটিতে পাঠানো হয়।

এর আগে গত বৃহস্পতিবার প্রথম বৈঠকে অধ্যাদেশগুলো সংসদে তুলেছিলেন আইনমন্ত্রী। ওই দিনই অধ্যাদেশগুলো বাছাইয়ে বিশেষ কমিটি গঠন করা হয়েছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত