
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি তেলের বাজারে নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে। জ্বালানি তেলের সংকট ও মূল্যবৃদ্ধির সুযোগে পাচার রোধে হবিগঞ্জের সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ শুক্রবার সকাল থেকে সীমান্তবর্তী এলাকায় নজরদারি জোরদার করতে চেকপোস্ট বসানো হয়েছে। বিশেষ টহল, গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি এবং সন্দেহভাজন পরিবহনে তল্লাশি কার্যক্রম বাড়ানো হয়েছে।
হবিগঞ্জ-৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান জানান, বাজারে অস্থিরতা তৈরি হলেই কিছু অসাধু চক্র কৃত্রিম-সংকট সৃষ্টি ও অধিক মুনাফার আশায় জ্বালানি মজুত কিংবা পাচারের অপচেষ্টা চালায়। চলমান যুদ্ধ পরিস্থিতিতে সেই ঝুঁকি আরও বেড়েছে।
তিনি বলেন, সীমান্তে সার্বক্ষণিক নজরদারির পাশাপাশি যেকোনো ধরনের জ্বালানি পাচার রোধে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। বিশেষ করে যেসব রুট দিয়ে জ্বালানি পাচারের শঙ্কা রয়েছে, সেসব পয়েন্টে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
এ ছাড়া সীমান্তবর্তী সড়কে সন্দেহভাজন যানবাহনে তল্লাশি জোরদার করা হয়েছে। সীমান্ত এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিশেষ টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। জ্বালানি পাচারসহ যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম রোধে সীমান্তে বিজিবির তৎপরতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

মৌলভীবাজার তথা সিলেট বিভাগের ইফতারে অন্যতম জনপ্রিয় ঐতিহ্যবাহী খাবার হলো আখনি পোলাও। এই অঞ্চলের মানুষেরা নিজ বাড়িতে আখনি তৈরির পাশাপাশি রোজার মাসে বড় হাঁড়ির আখনি খাবারের স্বাদ নিতে পরিবার-পরিজন নিয়ে বিভিন্ন হোটেল-রেস্তোরাঁয় ইফতার করতে আসেন। সুগন্ধি চাল, ঘি, গরম মসলা
১ ঘণ্টা আগে
এবারও নির্ধারিত সময়ে (২৮ ফেব্রুয়ারি) শেষ হয়নি সুনামগঞ্জের হাওরের ফসল রক্ষা বাঁধের কাজ। অভিযোগ রয়েছে, বাঁধের কাজে সীমাহীন অনিয়ম-দুর্নীতি হয়েছে। অধিকাংশ ক্ষেত্রে মোটা অঙ্কের টাকায় সাব্যস্ত হয়েছে বাঁধ, বরাদ্দ ও প্রকল্প। টেকসই কাজ ও নির্ধারিত সময়সীমার বিপরীতে কে কত টাকায় প্রকল্প বাগিয়ে নিতে...
১ ঘণ্টা আগে
উঠানে হাঁটুপানি। সেই পানিতে ভাসছে শেওলা। প্রথমে মনে হবে পরিত্যক্ত বাড়ি। অথচ এই বাড়িতেই স্বামী-সন্তান নিয়ে বসবাস করছেন রেখা হালদার। রাস্তা থেকে বাড়িতে ঢুকতে একমাত্র ভরসা বাঁশের সাঁকো। ঘর থেকে পানি সরলেও এখনো কর্দমাক্ত রান্নাঘর, গোয়ালঘর।
১ ঘণ্টা আগে
এই দিনের জন্যই অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন সবাই। পয়সা খরচ করে বই বের করা প্রকাশক তো বটেই, বইপ্রেমী পাঠকেরাও। জনশূন্য মেলায় ঘুরতে কার ভালো লাগে! স্টলে স্টলে থাকবে ক্রেতা-পাঠকের ভিড়। হাতে থাকবে একগাদা বইয়ের ব্যাগ। সেটিই তো বইমেলার চিরচেনা রূপ!।
১ ঘণ্টা আগে