
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় একটি বিল-সংক্রান্ত জটিলতাকে কেন্দ্র করে করোনেশন মডেল সরকারি উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তার মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে উপজেলা হিসাবরক্ষণ কার্যালয়ের হিসাবরক্ষকের কক্ষে এই ঘটনা ঘটে। এতে কিছু সময়ের জন্য কার্যালয়ে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, করোনেশন মডেল সরকারি উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জসিম উদ্দিন একটি পুরোনো বিল উত্তোলনের জন্য উপজেলা হিসাবরক্ষণ কার্যালয়ে যান। সেখানে উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা এ কে এম নজরুল ইসলাম বিল-সংক্রান্ত নথিপত্রে কিছু আইনি জটিলতার কথা তুলে ধরেন। এ নিয়ে দুজনের মধ্যে প্রথমে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। পরে খবর পেয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেখানে গিয়ে পরিস্থিতি শান্ত করেন এবং দুই পক্ষকে আলাদা করে দেন।
প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) জসিম উদ্দিন বলেন, ‘বেতন-সংক্রান্ত বিল ফরম নিয়ে হিসাবরক্ষণ অফিসে গিয়েছিলাম। কিন্তু বিলটি নিষ্পত্তি না করে বিভিন্ন অজুহাতে আমাকে হয়রানি করা হয়। এতে আমি বিরক্ত হয়ে বিল ফরম নিয়ে চলে আসতে চাইলে আমাকে বাধা দেওয়া হয়। এ সময় কথা-কাটাকাটির একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে।’
উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা এ কে এম নজরুল ইসলাম বলেন, জসিম উদ্দিন দীর্ঘদিন বিদ্যালয়ে অনুপস্থিত ছিলেন। ওই সময়ের কিছু বিল ফরম নিয়ে তিনি অফিসে আসেন। তবে বিলগুলোর সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় তা গ্রহণ করা সম্ভব হয়নি। পরে তিনি অফিস থেকে তাঁর পূর্ববর্তী বিদ্যালয়ের কিছু নথি নিয়ে যেতে চাইলে বাধা দেওয়া হলে উত্তেজনার সৃষ্টি হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ড. সেলিম রেজা বলেন, হাতাহাতির খবর পেয়ে তিনি হিসাবরক্ষণ কার্যালয়ে গিয়ে পরিস্থিতি শান্ত করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মো. ইব্রাহিম বলেন, উভয় পক্ষের মধ্যে ভুল-বোঝাবুঝির কারণে ঘটনাটি ঘটেছে। পরে বিষয়টি পরিষ্কার হলে দুই পক্ষই একে অপরের কাছে দুঃখ প্রকাশ করেছে।

রেলওয়ের জন্য ভারত থেকে যে ২০০ ব্রডগেজ যাত্রীবাহী কোচ আনা হচ্ছে তার প্রথম ধাপের ২০টি কোচ দেশে পৌঁছাতে পারে আগামী জুন মাস নাগাদ। আর প্রথম ধাপের কোচগুলো আসার পর দুটি নতুন ট্রেন সার্ভিস চালুর পরিকল্পনা রয়েছে—একটি ঢাকা-খুলনা এবং অন্যটি ঢাকা-পাবনা রুটে। নতুন কোচগুলো ব্রডগেজ কোচ হবে বলে সেগুলো...
২ ঘণ্টা আগে
পদোন্নতির দাবিতে কর্মবিরতির পর এবার ‘শাটডাউন’ কর্মসূচি শুরু করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। গতকাল বুধবার সকাল থেকে তাঁরা এই কর্মসূচি শুরু করেন। এতে সব বিভাগের ক্লাস, পরীক্ষা ও একাডেমিক কার্যক্রম বন্ধ রয়েছে। এ ছাড়া প্রশাসনিক কার্যক্রম থেকেও সরে দাঁড়িয়েছেন শিক্ষকেরা।
২ ঘণ্টা আগে
রাঙামাটির কাপ্তাইয়ে কর্ণফুলী পানিবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে (কপাবিকে) পানির স্বল্পতায় বিদ্যুৎ উৎপাদন হ্রাস পেয়েছে। কেন্দ্রের ৫টি ইউনিটের মধ্যে মাত্র ১টি ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। ৫ ইউনিটের ২৩০ মেগাওয়াট উৎপাদন সক্ষমতার এই বিদ্যুৎকেন্দ্র থেকে পাওয়া যাচ্ছে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ।
২ ঘণ্টা আগে
চট্টগ্রাম নগরের ঐতিহাসিক লালদীঘি চত্বরে বলী খেলার প্রতিকৃতি-সংবলিত একটি ম্যুরাল উদ্বোধন করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। গতকাল বুধবার দুপুরে ম্যুরাল উদ্বোধন অনুষ্ঠানে লালদীঘি চত্বরকে ‘জব্বার চত্বর’ ঘোষণা করেন মেয়র। নবনির্মিত এই ম্যুরালে টেরাকোটার ত্রিভুজ আকৃতির নকশায়...
২ ঘণ্টা আগে