
নবীনগরে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, মরদেহ ময়নাতদন্তে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ইকবাল (৪০) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার উপজেলার খাগাতুয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইকবাল ওই গ্রামের আব্দুর রহমানের ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, পূর্ববিরোধের জেরে মঙ্গলবার দুপুরে খাগাতুয়া গ্রামের ভোরের বাজার ব্রিজের সামনে ইকবালকে প্রকাশ্যে পিটিয়ে গুরুতর আহত করেন আলম, ছোট্ট, কাদিরসহ ২০ থেকে ২৫ জন। এ সময় তাঁকে দা দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করা হয়।
পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় ইকবালকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার উদ্দেশ্যে রওনা হন। তবে পথিমধ্যে মঙ্গলবার সন্ধ্যায় তাঁর মৃত্যু হয়।
নিহতের চাচাতো বোন শাহীনা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার ভাইকে প্রকাশ্যে কুপিয়ে ও পিটিয়ে মেরে ফেলা হলো। অভিযুক্তরা এলাকার চিহ্নিত সন্ত্রাসী, তারা এর আগেও একাধিক হত্যাকাণ্ডে জড়িয়েছে। এমনকি পুলিশ ও র্যাবের ওপরও হামলার ইতিহাস রয়েছে তাদের। আমরা অবিলম্বে ভাই হত্যার দৃষ্টান্তমূলক বিচার চাই।’
ঘটনার সত্যতা নিশ্চিত করে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরশেদুল আলম চৌধুরী জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। তবে এই ঘটনায় বুধবার দুপুর পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ দাখিল করা হয়নি। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, ডেঙ্গু প্রতিরোধে সিটি করপোরেশনের পাশাপাশি নগরবাসীকেও সচেতন হতে হবে। জনসচেতনতা ছাড়া ডেঙ্গু প্রতিরোধে শতভাগ সফলতা অর্জন করা কঠিন। এডিস মশার প্রজননস্থল ধ্বংসের পাশাপাশি নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।
৪ মিনিট আগে
বিগত সরকারের আমলে বিভিন্ন সড়ক মেরামতের জন্য টেন্ডার পাওয়া ঠিকাদারদের অনেকেই কাজ শেষ না করেই ‘সরে গেছেন’ বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
৬ মিনিট আগে
রংপুরের গঙ্গাচড়ায় দাখিল পরীক্ষায় টাকার বিনিময়ে পরীক্ষার্থীদের বহুনির্বাচনী প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা এবং টাকা না পেয়ে এক পরীক্ষার্থীর ওএমআর শিট বদলে দেওয়ার অভিযোগে চার শিক্ষকের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
৮ মিনিট আগে
গাজীপুর মহানগরীর ধীরাশ্রম এলাকায় ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন চারজন। নিহত ব্যক্তিরা হলেন মহানগরীর হায়দরাবাদ এলাকার মৃত আবুল কাসেম আলীর ছেলে মহিউদ্দিন ওরফে মহর আলী (৪২), একই এলাকার মৃত আব্দুল মালেকের ছেলে মো. জামাল হোসেন (৪৪) এবং যশোর সদর উপজেলার
১০ মিনিট আগে