ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারের চারটি আসনে ভোটগ্রহণ চলছে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত জানা গেছে, জেলার ৪টি আসনেই ধানের শীষের প্রার্থী জয়ের পথে।
মৌলভীবাজার-১ আসনে মোট ভোট কেন্দ্র ১১৩টি। এর মধ্যে ৭৪টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী নাসির উদ্দীন আহমেদ ধানের শীষ প্রতীকে ৬৪ হাজার ৩৯৫ ভোট পেয়ে এগিয়ে আছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ আমিনুল ইসলাম দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৪৭ হাজার ২১৬ ভোট।
মৌলভীবাজার-২ কুলাউড়া সংসদীয় আসনে মোট ভোট কেন্দ্র ১০৩টি। এর মধ্যে ৭০টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী—মো. শওকতুল ইসলাম শকু ধানের শীষ প্রতীকে ৫৯ হাজার ১৯ ভোট পেয়ে এগিয়ে আছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. সায়েদ আলী দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৫৮ হাজার ৩৫৭ ভোট।
মৌলভীবাজার-৩ রাজনগর ও সদর উপজেলা সংসদীয় আসনে মোট ভোট কেন্দ্র ১৭৫টি। এর মধ্যে ৯৫টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী নাসের রহমান ধানের শীষ প্রতীকে ৮৪ হাজার ৭৭১ ভোট পেয়ে এগিয়ে আছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আব্দুল মন্নান দাঁড়িপাল্লা প্রতীকে ৪৫ হাজার ১৫২ ভোট পেয়েছেন।
মৌলভীবাজার-৪ কমলগঞ্জ-শ্রীমঙ্গল সংসদীয় আসনে মোট ভোট কেন্দ্র ১৬৩টি। সব কটি কেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী মুজিবুর রহমান চৌধুরী ধানের শীষ প্রতীকে ১ লাখ ৬৯ হাজার ৬০৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী শেখ নূরে আলম হামিদী রিকশা প্রতীকে ৪৯ হাজার ১৮৯ ভোট পেয়েছেন।
৪টি আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এই ফলাফল ঘোষণা করা হয়েছে।

রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী আবু সাঈদ চাঁদ। তিনি সবমিলিয়ে ভোট পেয়েছেন ১ লাখ ৪৮ হাজার ৬৭২ ভোট। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী নাজমুল হক দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯২ হাজার ৯৬৫ ভোট।
৪ মিনিট আগে
নওগাঁ-৬ আসনে মোট ১১৫টি কেন্দ্রের সকল ফলাফলের ভিত্তিতে বিএনপি প্রার্থী শেখ রেজাউল ইসলাম রেজু ধানের শীষ প্রতীকে ১,০৮,০৭০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
৭ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি ও বিএনপি মনোনীত প্রার্থী মো. আবদুল মালিক বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার রাতে সিলেট-৩ আসনের প্রকাশিত বেসরকারি ফলাফল থেকে এ তথ্য জানা গেছে।
৯ মিনিট আগে
চার দশক পর আবারও রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের এমপি নির্বাচিত হয়েছেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নেতা অধ্যাপক মুজিবুর রহমান। বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে তিনি ১,৬৯,৭৮৪ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
১২ মিনিট আগে