
চার দশক পর আবারও রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের এমপি নির্বাচিত হয়েছেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নেতা অধ্যাপক মুজিবুর রহমান। বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে তিনি ১,৬৯,৭৮৪ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন ১,৬৯,১০০ ভোট পেয়েছেন। অর্থাৎ মাত্র ৭৭৪ ভোটের ব্যবধানে অধ্যাপক মুজিবুর রহমান নির্বাচিত হয়েছেন।
উল্লেখ্য, ১৯৮৬ সালে এই আসনের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন অধ্যাপক মুজিবুর রহমান।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরে চারটি আসনের মধ্যে তিনটি আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ধানের শীষের প্রার্থী এবং একটি আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী নির্বাচিত হয়েছেন।
৯ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-১ আসনে ধানের শীষ প্রতীকে ১ লাখ ৭৮ হাজার ৪৮৯ পেয়ে বীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ মো. মনজুরুল ইসলাম মঞ্জু জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. মতিউর রহমান পেয়েছেন ১ লাখ ১৬ হাজার ৪৮৮ ভোট।
১১ মিনিট আগে
বরগুনা-১ আসনে মোট ১৯০টি কেন্দ্রের সবগুলোর ফলের ভিত্তিতে হাতপাখা প্রতীকের প্রার্থী মাহমুদুল হাসান অলিউল্লাহ ১,৪০,২৯০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
২৮ মিনিট আগে
পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী রুহুল আমিন দুলাল ৬৩,১৩২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
৩৪ মিনিট আগে