
খুলনার রূপসা উপজেলার ওয়াপদা বেড়িবাঁধ সড়কে ইতি (১৮) নামের দশম শ্রেণির এক ছাত্রীকে গুলি করেছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার রাত ৮টার দিকে এ গুলির ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৮টার দিকে ইতি ওয়াপদা বেড়িবাঁধ সড়ক এলাকায় বাড়ির সামনে দাঁড়িয়ে ছিল। এ সময় মোটরসাইকেলে করে আসা হেলমেট পরা তিন যুবক তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যান। গুলিবিদ্ধ হয়ে সে মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করেন। তাৎক্ষণিকভাবে তার শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত জানা যায়নি।
খুলনা সদর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুস সাত্তার জানান, ইতি বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় মোটরসাইকেলে আসা তিন যুবক তাকে গুলি করে পালিয়ে যান। একটি গুলি তার পায়ে লেগেছে। তাকে খুমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এসআই আরও জানান, কী কারণে হামলার ঘটনা ঘটেছে এবং কারা এতে জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে।

মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের রেলিংয়ে সজোরে ধাক্কা দিয়েছে একটি দ্রুতগতির প্রাইভেট কার। এতে গাড়িতে থাকা দুজন গুরুতর আহত হয়েছেন। বুধবার (১৯ আগস্ট) সকাল ৬টার দিকে শ্রীনগর উপজেলার ষোলঘর বাসস্ট্যান্ড এলাকায় এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
১৩ মিনিট আগে
ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ লাইনসে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান বাজানোকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে মাদ্রাসাছাত্রদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের লাঠিপেটা ও মাদ্রাসাছাত্রদের ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় পুলিশ, মাদ্রাসাছাত্রসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। উত্তপ্ত পরিস্থিতির কারণে জেলা পুলিশের আয়োজিত সাংস্কৃতিক অনু
২৮ মিনিট আগে
র্যাবের দাবি, শাওন পেশাদার মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবাসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে দক্ষিণ কেরানীগঞ্জসহ ঢাকার বিভিন্ন এলাকায় সরবরাহ করছিলেন।
৩২ মিনিট আগে
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) বহিরাগতদের নিয়ে ছাত্রদলের দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার পর ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বিশ্ববিদ্যালয়ে পর্যাপ্তসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি তৎপর রয়েছেন বিভিন্ন গোয়েন্দা...
১ ঘণ্টা আগে