ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জে ৮৭টি ইয়াবাসহ মো. শাওন মিয়া (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-১০। মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে কেরানীগঞ্জের শুভাঢ্যা উত্তরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। শাওন দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা উত্তরপাড়ার বাসিন্দা।
আজ বুধবার বিষয়টি নিশ্চিত করে র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১০ সদর কোম্পানির একটি দল শুভাঢ্যায় অভিযান চালায়। এ সময় শাওনের কাছ থেকে ৮৭টি ইয়াবা উদ্ধার করা হয়। এ ছাড়া তার কাছ থেকে সাতটি মোবাইল ফোন সেট, দেশীয় তিনটি অস্ত্র এবং মাদক বিক্রির ৩০ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।
র্যাবের দাবি, শাওন পেশাদার মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবাসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে দক্ষিণ কেরানীগঞ্জসহ ঢাকার বিভিন্ন এলাকায় সরবরাহ করছিলেন। পরে শাওনকে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

ভোলার মনপুরায় মো. শরিফ নামে এক ইউপি সদস্যকে লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে হাত-পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বিচ্ছিন্ন কলাতলী ইউনিয়নের কাজীরচর খেয়াঘাট এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
২৪ মিনিট আগে
তিস্তা, ধরলা ও সানিয়াজান নদীবেষ্টিত লালমনিরহাটের দুর্গম চরাঞ্চলের বিদ্যালয়গুলোতে বদলে যাচ্ছে চিত্র। একসময় যেসব শিশু ক্ষুধা আর দারিদ্র্যের কারণে নিয়মিত বিদ্যালয়ে আসতে চাইত না, পুষ্টিকর টিফিন পেয়ে এখন তারাই ছুটছে স্কুলে। বাড়ছে উপস্থিতি, কমছে ঝরে পড়ার প্রবণতা। পাশাপাশি দীর্ঘ সময় বিদ্যালয়ে থাকার শক্তি
১ ঘণ্টা আগে
গাজীপুরের শ্রীপুরে চলাচলের রাস্তা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এ সময় রামদার কোপে উভয় পক্ষের নারী-পুরুষসহ কমপক্ষে ২০ জন গুরুতর আহত হয়েছেন। তাঁদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। গুরুতর আহত ১২ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল...
১ ঘণ্টা আগে
জামালপুর সদরে ট্রেনের ছাদ থেকে পড়ে অজ্ঞাতনামা এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মো. মাহিদ (১৫) নামে আরেক কিশোর আহত হয়েছে। আহত মাহিদ কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার কুলগ্রাম এলাকার মৃত বাপ্পি মিয়ার ছেলে।
১ ঘণ্টা আগে