খুলনায় মো. রাতুল শেখ (২২) নামের এক যুবককে গুলি করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে নগরীর লবণচরা থানার আশিবিঘা এলাকার একটি মাঠে এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
আহত রাতুল শেখ লবণচরা থানার হরিণটানা এলাকার প্রেম গলিতে বসবাসকারী শের আলীর ছেলে। তাঁরা আবু হোসেনের বাড়িতে ভাড়া থাকেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে রাতুলসহ কয়েক যুবক আশিবিঘা এলাকার বালুর মাঠে অবস্থান করছিলেন। এ সময় হঠাৎ গুলির শব্দ শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে রাতুলকে মাঠে পড়ে থাকতে দেখে। দুর্বৃত্তরা তাঁর ডান পায়ের ঊরুতে গুলি করে পালিয়ে যায়।
স্থানীয় লোকজন দ্রুত তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তবে কী কারণে তাঁকে গুলি করা হয়েছে, সে বিষয়ে কেউ নিশ্চিত করে কিছু বলতে পারেনি।
লবণচরা থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুল আলম বলেন, খবর পেয়ে পুলিশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে আহত ব্যক্তির খোঁজখবর নেয়। তবে ঘটনার কারণ সম্পর্কে রাতুল এখনো পুলিশকে কোনো তথ্য দেননি। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
উল্লেখ্য, এর আগে গত ২৮ জুন নগরীর গল্লামারী এলাকায় আইডিয়াল নার্সিং হোমের সামনে চাঁদা দাবিকে কেন্দ্র করে রফিকুল ইসলাম মানিক (৪০) নামের এক ভাঙারি ব্যবসায়ীকে গুলি করে দুর্বৃত্তরা।

মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের রেলিংয়ে সজোরে ধাক্কা দিয়েছে একটি দ্রুতগতির প্রাইভেট কার। এতে গাড়িতে থাকা দুজন গুরুতর আহত হয়েছেন। বুধবার (১৯ আগস্ট) সকাল ৬টার দিকে শ্রীনগর উপজেলার ষোলঘর বাসস্ট্যান্ড এলাকায় এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
১৩ মিনিট আগে
ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ লাইনসে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান বাজানোকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে মাদ্রাসাছাত্রদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের লাঠিপেটা ও মাদ্রাসাছাত্রদের ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় পুলিশ, মাদ্রাসাছাত্রসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। উত্তপ্ত পরিস্থিতির কারণে জেলা পুলিশের আয়োজিত সাংস্কৃতিক অনু
২৮ মিনিট আগে
র্যাবের দাবি, শাওন পেশাদার মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবাসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে দক্ষিণ কেরানীগঞ্জসহ ঢাকার বিভিন্ন এলাকায় সরবরাহ করছিলেন।
৩২ মিনিট আগে
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) বহিরাগতদের নিয়ে ছাত্রদলের দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার পর ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বিশ্ববিদ্যালয়ে পর্যাপ্তসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি তৎপর রয়েছেন বিভিন্ন গোয়েন্দা...
১ ঘণ্টা আগে