
ভোলায় সহকারী অ্যাটর্নি জেনারেল এ বি এম ইব্রাহিম খলিলের ওপর ফের হামলার অভিযোগ পাওয়া গেছে স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। হামলায় ইব্রাহিম খলিলসহ তিন সহযোগী আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে সহকারী অ্যাটর্নি জেনারেল এ বি এম ইব্রাহিম খলিলকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় তাঁর ব্যক্তিগত গাড়িতে ডিম নিক্ষেপসহ গাড়ির গ্লাস ভেঙে ফেলারও অভিযোগ করেন সহকারী অ্যাটর্নি জেনারেল এ বি এম ইব্রাহিম খলিল।
আজ শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে বোরহানউদ্দিন উপজেলা সদরের কেন্দ্রীয় পূজামণ্ডপের সামনে এ ঘটনা ঘটে। এ সময় তিনি ওই পূজামণ্ডপ পরিদর্শন করে অনুদান দিচ্ছিলেন।
ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন এ বি এম ইব্রাহিম খলিল জানান, আজ সকাল থেকে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে ব্যক্তিগতভাবে অনুদান দেন। এ সময় তাঁর কয়েকজন সহকারী সঙ্গে ছিলেন।
বেলা দেড়টার দিকে বোরহানউদ্দিন উপজেলার কেন্দ্রীয় পূজামণ্ডপে অনুদান দিতে গেলে পৌর বিএনপির সহসভাপতি ও ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সাঈদুর রহমান লিটন ও বাজার কমিটির সাধারণ সম্পাদক বাচ্চুর নেতৃত্বে বাবুল, শাকিলসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা তাঁর ওপর হামলা চালান। তাঁরা প্রথমেই তাঁর গাড়িতে ডিম নিক্ষেপ করেন। পরে গাড়ির গ্লাস ভাঙচুর করে বলেও অভিযোগ করেন ইব্রাহিম খলিল। হামলায় তিনিসহ আরও তিনজন আহত হন। আহত ব্যক্তিদের নিয়ে তিনি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে জেলা সদরের হাসপাতালে এসে চিকিৎসা নেন।
তবে ইব্রাহিম খলিলের ওপর হামলার অভিযোগ অস্বীকার করে বোরহানউদ্দিন পৌর বিএনপির সহসভাপতি ও ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সাঈদুর রহমান লিটন বলেন, ‘আমি ঘটনার সময় ওই এলাকায় ছিলাম না। আমাকে থানার এক এসআই বিষয়টি জানিয়েছেন।’
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমানের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও পাওয়া যায়নি।
ভোলার পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি আমি জেনেছি। ইব্রাহিম খলিল নিজেও আমাকে ফোনে জানিয়েছেন। আমি এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বোরহানউদ্দিন থানার ওসিকে নির্দেশ দিয়েছি।’
বোরহানউদ্দিন উপজেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট কাজী মোহাম্মদ আজম বলেন, ইব্রাহিম খলিলের ওপর হামলার সঙ্গে বিএনপি, ছাত্রদল, যুবদলের কেউ জড়িত নয়।

ঈদের পর আলোচনার মাধ্যমে নির্ধারণ হবে সংগঠনের নাম, আহ্বায়ক কমিটি— যার মাধ্যমে ঢাকায় বসবাসরত মিরসরাই উপজেলার মানুষদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় হবে এবং এলাকার সার্বিক উন্নয়ন ও কল্যাণে একসঙ্গে কাজ করবে।
৮ মিনিট আগে
স্থানীয় বাসিন্দারা জানান, ঘটনার সময় আলম তাজ একা ছিলেন। কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এখনো জানা যায়নি। তাঁর শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি আঘাত করার ফলে মুখমণ্ডল থেঁতলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থল থেকে একটি লোহার তৈরি শাবল জব্দ করেছে।
৪১ মিনিট আগে
ইফতারের সময় খাবার স্যালাইন ভেবে কৃষিজমিতে ব্যবহারের জন্য রাখা কীটনাশক মেশানো পানি পান করে একই পরিবারের তিনজন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যায় নীলফামারী জেলার ডোমার উপজেলার চিলাহাটি কাওলা গ্রামে এই ঘটনা ঘটে। অসুস্থ ব্যক্তিরা বর্তমানে ডোমার উপজেলা স্বাস্থ্য...
১ ঘণ্টা আগে
রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের বিড়াবাড়ি বাজারে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। আজ শনিবার ভোর ৪টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে