
রাজধানীর বাড্ডা এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১০০ কেজি গাঁজাসহ নিশান মডেলের একটি গাড়ি জব্দ করেছে পুলিশ। তবে গাড়িচালক পুলিশকে ফাঁকি দিয়ে পালিয়ে গেছেন। আজ বুধবার ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এই তথ্য নিশ্চিত করে।
ডিএমপির ট্রাফিক বাড্ডা জোন সূত্রে জানা যায়, আজ সকাল সাড়ে ১০টার দিকে আফতাবনগরে ব্র্যাক বিশ্ববিদ্যালয়-সংলগ্ন হাবিব প্লাজার সামনে ট্রাফিক পুলিশের চেকপোস্টে দায়িত্ব পালন করছিলেন সার্জেন্ট দেবপ্রিয় বড়ুয়া। এ সময় রামপুরার দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি নিশান গাড়িকে থামার সংকেত দেওয়া হয়। কিন্তু চালক গাড়িটি রাস্তার ওপর রেখে দৌড়ে দ্রুত পালিয়ে যান।
পরে ট্রাফিক পুলিশের সদস্যরা গাড়িটি তল্লাশি করে পেছনের অংশ থেকে প্রায় ১০০ কেজি গাঁজা উদ্ধার করেন। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত গাড়িটিও জব্দ করা হয়।
বাড্ডা থানা-পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত পলাতক ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান চলছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে বান্দরবান শহর, লামা ও নাইক্ষ্যংছড়ির নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বুধবার বিকেল ৩টা পর্যন্ত ১৯৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। প্রশাসন ২২০টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রেখেছে। সেই সঙ্গে শুক্রবার পর্যন্ত পর্যটনকেন্দ্রে ভ্রমণে নিষেধাজ্ঞা বহাল রয়েছে।
১১ মিনিট আগে
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার চৌরাঙ্গী বাজারে সরকারি খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগে প্রকাশিত সংবাদ আমলে নিয়ে স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ করেছেন ফরিদগঞ্জ আমলি আদালত। সহকারী কমিশনারকে (ভূমি) ৩ সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
১৪ মিনিট আগে
মেহেরপুরের গাংনীর রাইপুর বাজারে গরুবোঝাই ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে চালক উজ্জ্বল হোসেন নিহত হয়েছেন। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় আরও ১০ জন আহত হন। আহত ব্যক্তিদের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, কয়েকজনকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
৩২ মিনিট আগে
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরের ক্যাম্প-৫–এ পাহাড় ধসে একটি লার্নিং সেন্টারের ওপর মাটি পড়ে অন্তত পাঁচ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুরে টানা ভারী বর্ষণের মধ্যে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস, স্থানীয় বাসিন্দা, রোহিঙ্গা ও স্বেচ্ছাসেবকেরা উদ্ধার কাজ চালাচ্ছেন।
৩৫ মিনিট আগে