
ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন আজ বুধবার বেলা ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তিন ঘণ্টা বন্ধ থাকবে। এ সময় স্টেশনটিতে ট্রেনের যাত্রাবিরতি সাময়িকভাবে বন্ধ থাকবে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। তবে মেট্রোরেলের অন্যান্য সব স্টেশন স্বাভাবিকভাবে চালু থাকবে।
আজ দুপুরে ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্টের (লাইন-৬) উপপ্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উল্লাহ শরিফী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুরোধের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ডিএমটিসিএল জানিয়েছে, নির্ধারিত সময়সূচি অনুযায়ী অন্য সব স্টেশনে যাত্রীসেবা চালু থাকবে। যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে রাজু ভাস্কর্যের সামনে একটি কনসার্ট অনুষ্ঠিত হবে। ওই অনুষ্ঠানকে ঘিরে নিরাপত্তার স্বার্থে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনটি সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চট্টগ্রামের সদরঘাটে কর্ণফুলী নদীতে ‘এমভি দেশ’ নামে একটি ফিশিং জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ ছয়জনের মধ্যে দুজন মারা গেছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়ার পথে তাঁদের মৃত্যু হয়।
৬ মিনিট আগে
মানিকগঞ্জের ঘিওরে চন্দন ভগত নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, ব্যাংক ও এনজিও ঋণের কিস্তির চাপ সহ্য করতে না পেরে তিনি আত্মহত্যা করেছেন। পুলিশ বলছে, প্রকৃত কারণ নিশ্চিত হতে তদন্ত চলছে; মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
৮ মিনিট আগে
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেপ্তার জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) নূর মোহাম্মদকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। অন্যদিকে বরিশাল–৫ আসনের সাবেক সংসদ সদস্য জেবুন্নেসা আফরোজকে আরেক মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
৯ মিনিট আগে
চাঁদপুরের ফরিদগঞ্জে বৈদ্যুতিক পাখার সঙ্গে ফাঁস নিয়ে সীমা আক্তার (১৮) নামে এক গৃহবধূ আত্মহত্যার অভিযোগ উঠেছে। সীমা আক্তার উপজেলার চর কুমিরা গ্রামের সৌদিপ্রবাসী নবীর হোসেনের স্ত্রী এবং কাছিয়াড়া গ্রামের পাটওয়ারী বাড়ির বাচ্চু মিয়ার মেয়ে।
১৭ মিনিট আগে