
ব্রাজিলকে নিয়ে ম্যাচের আগে করা মন্তব্যে তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন জাপানের তরুণ স্ট্রাইকার কেন্তো শিওগাই। বিশ্বকাপ থেকে জাপানের বিদায়ের পর এবার সেই বিতর্ক নিয়ে মুখ খুললেন তিনি। জানালেন, তাঁর বক্তব্যের অর্থ ভিন্নভাবে উপস্থাপন করায় এই ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে।
ম্যাচ শেষে জাপানি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শিওগাই বলেন, ‘একবার যখন সেভাবেই প্রচার হয়েছে, তখন আর কিছু করার নেই। আমরা হেরেছি, আর আমি খেলতেই পারিনি। তাই স্বাভাবিকভাবেই তারা আমাদের খোঁচা দেবে। আমি বলতে চাইনি যে ব্রাজিল দুর্বল। তারা এখনো শক্তিশালী দল। তবে আমি বিশ্বাস করেছিলাম, আমরাও জয়ের সামর্থ্য রাখি।’
ব্রাজিলের কাছে ২-১ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে জাপান। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে গ্যাব্রিয়েল মার্তিনেল্লির গোলে জয় নিশ্চিত করে ব্রাজিল। ম্যাচটিতে শিওগাই মাঠে নামার সুযোগ না পেলেও আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন পুরো সময়জুড়ে। ইনস্টাগ্রামে সমর্থকদের উদ্দেশে তিনি লেখেন, ‘সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ। আমি আরও শক্তিশালী হয়ে ফিরব।’
জাপানি দৈনিক ডেইলি স্পোর্টসের দাবি, ম্যাচ শেষে মিক্স জোনে ব্রাজিলের কয়েকজন ফুটবলার শিওগাইয়ের সঙ্গে কথা বলেন। ডিফেন্ডার গাব্রিয়েল মাগালায়েস তাঁর কাছে এগিয়ে যান। অন্যদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, ফরোয়ার্ড মাথিয়াস কুনিয়া পাঁচ আঙুল তুলে ব্রাজিলের পাঁচটি বিশ্বকাপ শিরোপার ইঙ্গিত দিচ্ছেন।
মূল বিতর্কের সূত্রপাত হয়েছিল ম্যাচের আগে দেওয়া এক সাক্ষাৎকার থেকে। ব্রাজিল সম্পর্কে জানতে চাইলে শিওগাই প্রথমে শুধু ‘নেইমার’ বলেন। পরে তিনি মন্তব্য করেন, অতীতে ব্রাজিল ছিল অত্যন্ত শক্তিশালী দল, তবে বর্তমানে ফ্রান্স ও আর্জেন্টিনা আরও বেশি প্রভাবশালী মনে হয়। পাশাপাশি তিনি বলেন, ‘সাম্প্রতিক সময়ে ব্রাজিলকে নিয়ে তেমন একটা কথা শোনা যাচ্ছে না।’ এই মন্তব্যই দ্রুত ব্রাজিলের সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।

নকআউট পর্ব তো এমনই হয়, হয় মারতে হবে, না হয় মরতে হবে। জিতলে পরের রাউন্ড, হারলেই বিদায়। ২৯ জুন শেষ ৩২ পর্বের তিনটি ম্যাচই এতটা শ্বাসরুদ্ধকর, রোমাঞ্চকর আর নাটকীয়তায় ভরা, যেন প্রতি বেলায় একেকটা ব্লকবাস্টার সিনেমা!
৪০ মিনিট আগে
জার্মানির বিশ্বকাপ স্বপ্নভঙ্গের পর আন্তর্জাতিক ফুটবলকে আবারও বিদায় জানালেন ম্যানুয়েল নয়্যার। বিশ্বকাপ খেলতে অবসর ভেঙে জাতীয় দলে ফিরেছিলেন কিংবদন্তি এই গোলরক্ষক। তবে প্রত্যাবর্তনটা সুখকর হয়নি। প্যারাগুয়ের কাছে টাইব্রেকারে হেরে বিদায় নেওয়ার পর দ্বিতীয়বারের মতো জাতীয় দলের জার্সি তুলে রাখার ঘোষণা...
২ ঘণ্টা আগে
২০২৬ বিশ্বকাপ চলাকালে সম্প্রতি বাংলাদেশের ভক্তদের প্রতি আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেসের ভালোবাসা প্রকাশের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। নকআউটে জাপানের বিপক্ষে জয়ের পর একই কাজ করেছেন ব্রাজিলের গোলরক্ষক আলিসন বেকার। এবার তাঁর পর এ দেশের ফুটবলপ্রেমীদের প্রতি ভালোবাসা জানিয়েছেন
২ ঘণ্টা আগে
বিশ্বকাপে নকআউট পর্বের শুরুতেই একের পর এক অঘটন ঘটছে। একই দিনেই বাদ পড়েছে জার্মানি ও নেদারল্যান্ডসের মতো দুই শক্তিশালী দল। পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলও হারের শঙ্কায় পড়েছিল। জাপানের সঙ্গে লম্বা সময় পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছেড়েছে সেলেসাওরা।
৩ ঘণ্টা আগে