
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক সমাজকল্যাণমন্ত্রী ও লালমনিরহাট-৩ আসনের সাবেক সংসদ সদস্য নুরুজ্জামান আহমেদ, তাঁর স্ত্রী মোছা. হোসনে আরা ও ছেলে মো. রাকিবুজ্জামান আহমেদের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ সোমবার (৩ ফেব্রুয়ারি) দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন এ তথ্য জানিয়েছেন।
মামলার এজাহারে বলা হয়, সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদের বিরুদ্ধে অবৈধ উপায়ে ৫ কোটি ৩১ লাখ ৯৮ হাজার ১৭২ টাকার সম্পদ অর্জন এবং নিজ নামীয় ৩১টি ব্যাংক হিসাবে ৬২ কোটি ৮ লাখ ৪৬ হাজার টাকার সন্দেহভাজন লেনদেনের অভিযোগ আনা হয়েছে।
দ্বিতীয় মামলাটি করা হয়েছে তাঁর স্ত্রী মোছা. হোসনে আরা বেগম ও নুরুজ্জামান আহমেদকে আসামি করে। তাঁর বিরুদ্ধে অবৈধ উপায়ে ১ কোটি ২২ লাখ ৯৯ হাজার ১৬৬ টাকার সম্পদ অর্জন এবং নিজ নামে ২৫টি ব্যাংক হিসাবে ৫০ কোটি ৪৩ লাখ ১৬ হাজার টাকার সন্দেহভাজন লেনদেনের অভিযোগ আনা হয়েছে।
অন্যদিকে তৃতীয় মামলাটি করা হয়েছে সাবেক সমাজকল্যাণমন্ত্রীর ছেলে মো. রাকিবুজ্জামান আহমেদের বিরুদ্ধে। এই মামলায় সাবেক মন্ত্রী নুরুজ্জামান আহমেদকেও আসামি করা হয়েছে। পিতার ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ২ কোটি ৬ লাখ ৬৭ হাজার ৪৫০ টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।
এ ছাড়া রাকিবুজ্জামানের নামে ১০টি ব্যাংক হিসাবে মোট ২২ কোটি ৪৩ লাখ ২ হাজার ৯২৫ টাকার সন্দেহজনক ও অস্বাভাবিক লেনদেন করেছেন। আসামিদের বিরুদ্ধে দুদক আইন, ২০০৪-এর ২৭(১) ধারা; মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২), ৪(৩) ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারায় মামলাগুলো করা হয়েছে।
গত বছরের ৫ সেপ্টেম্বর নুরুজ্জামান আহমেদের দুর্নীতির অভিযোগের অনুসন্ধান শুরু করে দুদক।

গত ২৭ মার্চ কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর বড় জামে মসজিদে জুমার নামাজের খুতবার আগে বক্তব্য দেওয়ার সময় জামায়াত নেতা সংসদ সদস্য মুফতি আমির হামজা বলেন, ‘কুষ্টিয়ার ডিসি আসতে কমপক্ষে এখন ৩০ থেকে ৫০ কোটি টাকা খরচ করা লাগে। এর আগে ২০ কোটি পর্যন্ত শুনেছিলাম।’
৫ মিনিট আগে
বৈষম্যবিরোধী আন্দোলনে সিদ্ধিরগঞ্জে রাব্বি হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার দেখানো (শ্যোন অ্যারেস্ট) হয়েছে। আজ সোমবার (১৩ এপ্রিল) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক আব্দুস সামাদ।
১১ মিনিট আগে
ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় সড়ক ও ফুটপাতে যত্রতত্রভাবে নির্মাণসামগ্রী রাখায় যানজট ও পথচারীদের চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বিষয়টি নিয়ন্ত্রণে আনতে শিগগির মহানগরজুড়ে বিশেষ অভিযান চালানো হবে। আজ সোমবার ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ারের...
২০ মিনিট আগে
লবণচরা থানার ওসি মো. তুহিনুজ্জামানকে রাজশাহী রেঞ্জে, খানজাহান আলী থানার ওসি হাওলাদার সানওয়ার হোসাইন মাসুমকে বরিশাল রেঞ্জে, হরিণটানা থানার ওসি শেখ খায়রুল বাশরকে বরিশাল রেঞ্জে এবং খুলনা সদর থানার ওসি কবির হোসেনকে রাজশাহী রেঞ্জে বদলি করা হয়েছে।
১ ঘণ্টা আগে