
মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী (হাজি মুজিব) এলাকায় গরু চুরির উপদ্রব বন্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। চোরদের হাতেনাতে ধরে হাত কেটে দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। সম্প্রতি কোরবানির ঈদকে সামনে রেখে কমলগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় গরু চুরি বেড়েছে। এতে নিঃস্ব হচ্ছেন অনেক কৃষক।
আজ সোমবার (১৩ এপ্রিল) মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের কোনাগাঁও-ছনগাঁও এলাকায় একটি রাস্তা নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ নির্দেশ দেন।
এ সময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান, জেলা বিএনপির সদস্য দুরুদ আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওমর ফারুক, আদমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদাল হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে সংসদ সদস্য এলাকার চলমান উন্নয়ন কর্মকাণ্ডের তদারকি করার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় স্থানীয় প্রশাসন ও জনতাকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এ ছাড়া সংসদ সদস্য হাজি মুজিবুর রহমান চৌধুরী কমলগঞ্জে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির উদ্বোধন করেন। এর মধ্যে ৬ হাজার ৩০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনা মূল্যে বীজ ও সার বিতরণ করেন। এ ছাড়া উপজেলার আদমপুর ইউনিয়নের ছনগাঁও (হেরিং বোন বন্ড) রাস্তার ভিত্তিপ্রস্তর স্থাপন, মুন্সীবাজার ইউনিয়নের রুপসপুর রাস্তার ভিত্তিপ্রস্তর স্থাপন, পতনঊষার রামেশ্বরপুর রাস্তা উদ্বোধন ও প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে পতনঊষার ইউনিয়নে বাগজুর খাল খনন কর্মসূচির শুভ উদ্বোধন করেন।

বগুড়ার শাজাহানপুর উপজেলার চোপিনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের বিরুদ্ধে ঝাড়ু হাতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে জয়ন্তীবাড়ী দারুলহুদা বালিকা দাখিল মাদ্রাসার সামনে সড়কে হয় এই মানববন্ধন।
৬ মিনিট আগে
কিশোরগঞ্জে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী পূজা মণ্ডপে নিরাপত্তা জোরদার, সিসিটিভি রেকর্ড সংরক্ষণ, অগ্নিনির্বাপণযন্ত্র রাখা এবং অবৈধ বালু উত্তোলন বন্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন। রোববার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত জেলা আইনশৃঙ্খলা কমিটি
১২ মিনিট আগে
রাজধানীর জুরাইনে ছিনতাইয়ে বাধা দেওয়ায় ব্যাটারিচালিত অটোরিকশাচালক মো. জনিকে (৩৫) ছুরিকাঘাতে হত্যার ঘটনায় গতকাল শনিবার দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তাঁরা হলেন মো. মেহেদী হাসান বাপ্পি (২৮) ও মো. নুরুল আলম বারেক (২৪)। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাই হওয়া একটি মুঠোফোন
৩১ মিনিট আগে
সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর (আরইউসি) বন্ধ থাকায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এখন পর্যন্ত আটটি ফ্লাইটের ২ হাজার ৯৫১ জন যাত্রী ক্ষতিগ্রস্ত হয়েছেন। ক্ষতিগ্রস্ত ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুটি, ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি, সৌদিয়া এয়ারলাইনসের তিনটি এবং
৩৫ মিনিট আগে