শেরপুরে একটি কলাবাগান থেকে অজ্ঞাতনামা এক নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২০ মার্চ) দুপুরে পৌর শহরের মোবারকপুর কইন্যাপাড়া এলাকার একটি কলাবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহটির মাথা থেকে কোমর পর্যন্ত থাকলেও, কোমরের নিচের অংশ কাটা ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে লোকজন কলাবাগানে গেলে নারীর খণ্ডিত মরদেহ দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে তারা মরদেহটি উদ্ধার করে সুরতহাল শেষে জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
এ ব্যাপারে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, অজ্ঞাত ওই নারীর মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মরদেহটির কোমর থেকে মাথা পর্যন্ত খণ্ডিত অংশ উদ্ধার করা হয়। বাকি অংশ সেখানে ছিল না। ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে।

কিশোরগঞ্জের অষ্টগ্রামে টাকা লেনদেনের বিরোধকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। আজ শুক্রবার বিকেলে অষ্টগ্রাম উপজেলার খয়েরপুর-আব্দুল্লাপুর ইউনিয়নের খয়েরপুর গ্রামে এ সংঘর্ষ হয়।
১ ঘণ্টা আগে
বরিশালে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে নগরের হেমায়েতউদ্দিন কেন্দ্রীয় ঈদগা ময়দানে শনিবার সকাল ৮টায়। এ লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এ ছাড়া নগর ও এর বাইরে বৃহৎ আরও ছয়টি ঈদের জামাত অনুষ্ঠানের প্রস্তুতি শেষ হয়েছে।
১ ঘণ্টা আগে
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় বসতভিটার সীমানা নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে নারীসহ ৯ জন আহত হয়েছেন। এ ঘটনায় মারধর, লুটপাট ও হত্যাচেষ্টার অভিযোগে থানায় মামলা করা হয়েছে।
১ ঘণ্টা আগে
বরিশালের মুলাদী উপজেলায় বজ্রপাতে জসিম ঘরামী (৪০) নামের এক কাঠমিস্ত্রি মারা গেছেন। আজ শুক্রবার (২০ মার্চ) বেলা আড়াইটার দিকে উপজেলার গাছুয়া ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। জসিম ঘরামী ওই গ্রামের কাশেম ঘরামীর ছেলে। শুক্রবার একটি বাড়িতে কাজ শেষে নিজের বাড়িতে ফেরার পথে তিনি বজ্রপাতে মারা যান।
২ ঘণ্টা আগে