
রংপুরের তারাগঞ্জে প্রাইভেট কার ও মাইক্রোবাসের সংঘর্ষে নোয়াব আলী (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের বালাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নোয়াব আলী ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার গোটাপাড়া গ্রামের বাসিন্দা। তিনি মাইক্রোবাসের যাত্রী ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে রংপুরগামী একটি মাইক্রোবাস বালাবাড়ি এলাকায় পৌঁছালে সেখানে রংপুর থেকে ছেড়ে আসা একটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি গাড়ির পাঁচ যাত্রী আহত হন। স্থানীয় লোকজন দ্রুত আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে নোয়াব আলী মারা যান।
তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, দুর্ঘটনায় আহত ব্যক্তিদের একজন মারা গেছেন। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে আগুনের ঘটনায় ক্ষতিগ্রস্ত ভবনটির পুরোটাই ব্যবহৃত হতো ব্যাগ, প্লাস্টিক ও বিভিন্ন পণ্যের গুদাম হিসেবে। আগুনে মুনসুর খান প্লাজা ভবনটির ষষ্ঠ তলার প্রায় সব মালপত্র পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে পাশের আরএম প্লাজার ষষ্ঠ ও সপ্তম তলাও।
১০ মিনিট আগে
রংপুরের পীরগঞ্জ পৌরসভার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিকের মৃত্যুর ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। কমিটিকে ঘটনাস্থল পরিদর্শন করে যত দ্রুত সম্ভব প্রতিবেদন দিতে বলা হয়েছে।
১৫ মিনিট আগে
কুমিল্লা নগরীর আদর্শ সদর উপজেলার চাপাপুর এলাকায় একটি বেকারিতে শিল্পকারখানায় ব্যবহৃত রং দিয়ে খাদ্যপণ্য তৈরি এবং অন্য প্রতিষ্ঠানের প্যাকেট নকল করে পাউরুটি বাজারজাত করার অভিযোগে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
৩০ মিনিট আগে
চাঁদপুরের হাইমচরে মেঘনা নদীর অভয়াশ্রমে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে ২৪ জেলেকে ২০ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় এক লাখ মিটার অবৈধ কারেন্ট জাল, ১৫ কেজি মা ইলিশ ও ছয়টি মাছ ধরার নৌকা জব্দ করা হয়।
৩৪ মিনিট আগে