
হবিগঞ্জ সদর উপজেলার ২০২০ থেকে ২০২৬ খ্রিস্টাব্দ পর্যন্ত অবসরপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের ৭৬ জন শিক্ষককে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
আজ শনিবার হবিগঞ্জ জেলা পরিষদ অডিটরিয়ামে প্রাথমিক শিক্ষা পরিবারের আয়োজনে এ বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহ আলম। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ পিটিআইয়ের সুপারিনটেনডেন্ট (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ কফিল উদ্দিন, হবিগঞ্জ সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দ্বিজেন্দ্র চন্দ্র আচার্য ও মো. আরিছ মিয়া।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হবিগঞ্জ সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শরিফুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহ আলম বলেন, একজন শিক্ষক শুধু পাঠ্যবইয়ের জ্ঞানই দেন না, তিনি শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ শেখান। দীর্ঘ কর্মজীবনে অবসরপ্রাপ্ত শিক্ষকেরা প্রাথমিক শিক্ষার উন্নয়নে যে অবদান রেখেছেন, তা অত্যন্ত সম্মানের। তাঁদের অভিজ্ঞতা ও পরামর্শ ভবিষ্যতেও শিক্ষা পরিবারের জন্য গুরুত্বপূর্ণ হয়ে থাকবে। তিনি অবসরপ্রাপ্ত শিক্ষকদের সুস্থ ও সুন্দর অবসরজীবন কামনা করেন।
সভাপতির বক্তব্যে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বলেন, ‘বিদায়ী শিক্ষকেরা আমাদের শিক্ষা পরিবারের গুরুত্বপূর্ণ সদস্য। তাঁদের দীর্ঘদিনের শ্রম, মেধা ও নিষ্ঠার কারণে অসংখ্য শিক্ষার্থী আলোকিত হয়েছে। তাঁদের অবসরজীবন আনন্দময় ও শান্তিময় হোক—এটাই আমাদের প্রত্যাশা।’

রাজধানীর গুলিস্তান-যাত্রাবাড়ী ফ্লাইওভার (উড়ালসড়ক) যানজট কমানোর বদলে যানজটের নতুন কেন্দ্র হয়ে উঠেছে। অনেক দিন ধরে ফ্লাইওভারের টোল প্লাজা, ওঠার র্যাম্প, সংযোগ সড়ক এবং আশপাশের বাস টার্মিনাল ঘিরে যান চলাচলে জটিলতা তৈরি হচ্ছে। এই পরিস্থিতির সমাধান করতে ফ্লাইওভারটি টোলমুক্ত করা, নিচের সড়ক প্রশস্ত...
৭ ঘণ্টা আগে
টিকিট উধাওয়ের বিষয়টি নিয়ে আজ বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন চলচ্চিত্র নির্মাতা ও চিত্রনাট্যকার আশফাক নিপুন। স্ট্যাটাসে তিনি উল্লেখ করেছেন, সেজো মামা, মামী আর মামাতো বোন এই পূজার ছুটিতে কক্সবাজার ঘুরে আসতে চান। যেহেতু লং জার্নিতে বয়স এবং স্বাস্থ্যের কারণে মামার পক্ষে টানা...
৮ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের ইটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের সঙ্গে সম্পৃক্ততার তথ্য গোপন করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কমিটিতে গুরুত্বপূর্ণ পদ নেওয়ার অভিযোগে দুই নেতাকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে দলটি। বহিষ্কৃত দুই নেতা হলেন ইটনা উপজেলার ৬ নম্বর বড়িবাড়ি ইউনিয়ন এনসিপির আহ্বায়ক মো. হুমায়ুন কবির...
৮ ঘণ্টা আগে
বাংলাদেশের ঐতিহ্যবাহী রিকশা পেইন্টিংকে বিশ্বমঞ্চে আরও অনন্য ও মর্যাদাপূর্ণভাবে তুলে ধরতে ইউনেসকো ও উইন্ডমিল অ্যাডভার্টাইজিং লিমিটেডের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে। আজ বুধবার ঢাকায় ইউনেসকোর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষর করা হয়।
৮ ঘণ্টা আগে