Ajker Patrika

হবিগঞ্জে মাহদীর বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপের অভিযোগ, পুলিশ বলছে ‘নাটক’

হবিগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ১০: ৫৬
হবিগঞ্জে মাহদীর বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপের অভিযোগ, পুলিশ বলছে ‘নাটক’
মাহদী হাসান। ছবি: সংগৃহীত

হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব মাহদী হাসানের বাসায় পেট্রলবোমা নিক্ষেপের অভিযোগকে ‘নাটক’ বলে মন্তব্য করেছে পুলিশ। পুলিশের দাবি, পেট্রলবোমা নিক্ষেপের কোনো আলামত পাওয়া যায়নি। শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে এবং তাঁর চাচার বাসার বিদ্যুতের মিটার পুড়ে গেছে।

শুক্রবার (১৩ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে এসে নিজের বাসায় পেট্রলবোমা নিক্ষেপের অভিযোগ করেন মাহদী হাসান।

ফেসবুক লাইভে মাহদী হাসান জানান, পরিবারের সদস্যরা ঘুমিয়ে থাকা অবস্থায় হঠাৎ তাঁদের ঘরের টিনের চালে ঢিলের মতো দুটি বস্তু এসে পড়ে। এরপরই সেখানে আগুন জ্বলে ওঠে। এতে পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন।

লাইভে মাহদী হাসান বলেন, ‘আমরা ঘুমাচ্ছিলাম। হঠাৎ আমাদের ঘরের টিনের চালে দুটি ঢিল এসে পড়ল এবং আগুন জ্বলে উঠল। আমরা ধারণা করছি, পেট্রলবোমা জাতীয় কিছু একটা আমাদের ঘরের চালে ছুড়ে মারা হয়েছে।’

এদিকে, মাহদী হাসানের ফেসবুক লাইভ দেখে পুলিশ ঘটনাস্থলে যায় বলে জানিয়েছেন হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক।

তিনি বলেন, ‘এটি মাহদী হাসানের নাটক। তাঁর ফেসবুক লাইভ দেখে আমি ঘটনাস্থলে গিয়ে পেট্রলবোমা নিক্ষেপের কোনো আলামত পাইনি। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে এবং তাঁর চাচার বাসার বিদ্যুতের মিটার পুড়ে গেছে।’

ওসি আরও বলেন, মূলত চাচার বাসায় আগুন দেখতে পেয়ে মাহদী হাসান নিজের বাসার জানালা খুলে ফেসবুক লাইভে আসেন এবং তাঁর বাসায় পেট্রলবোমা নিক্ষেপ করা হয়েছে বলে অভিযোগ করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত