
হবিগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. রেজা কিবরিয়া ১ লাখ ১১ হাজার ৭৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী মাওলানা সিরাজুল ইসলাম (রিকশা) পেয়েছেন ৫৫ হাজার ২৪৫ ভোট।
সংশ্লিষ্ট আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা সূত্রে এসব তথ্য জানা গেছে।

রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী আবু সাঈদ চাঁদ। তিনি সবমিলিয়ে ভোট পেয়েছেন ১ লাখ ৪৮ হাজার ৬৭২ ভোট। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী নাজমুল হক দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯২ হাজার ৯৬৫ ভোট।
৪ মিনিট আগে
নওগাঁ-৬ আসনে মোট ১১৫টি কেন্দ্রের সকল ফলাফলের ভিত্তিতে বিএনপি প্রার্থী শেখ রেজাউল ইসলাম রেজু ধানের শীষ প্রতীকে ১,০৮,০৭০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
৭ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি ও বিএনপি মনোনীত প্রার্থী মো. আবদুল মালিক বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার রাতে সিলেট-৩ আসনের প্রকাশিত বেসরকারি ফলাফল থেকে এ তথ্য জানা গেছে।
৯ মিনিট আগে
চার দশক পর আবারও রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের এমপি নির্বাচিত হয়েছেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নেতা অধ্যাপক মুজিবুর রহমান। বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে তিনি ১,৬৯,৭৮৪ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
১২ মিনিট আগে