
১৫ আগস্ট উপলক্ষে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভেঙে দেওয়া বাড়িতে শ্রদ্ধা জানাতে আসা দুজনকে মারধর করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করে পুলিশে দিয়েছে রাষ্ট্র সংলাপ ফোরামের (এসডিএফ) সদস্যসচিব আ ন ম আয়াসের নেতৃত্বাধীন একটি দল।
আটক ব্যক্তিরা হলেন—টাঙ্গাইলের অর্নব দাস, দিনাজপুরের নিপু মিয়া ও রিকশাচালক আলমাস।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ শনিবার দুপুর ১২টার দিকে রিকশায় করে ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিতে আসেন রিকশাচালক আলমাস। এ সময় আয়াসের নেতৃত্বাধীন ৭-৮ জন তরুণ তাঁকে মারধর করেন। একপর্যায়ে তিনি দৌড়ে পালিয়ে যান। পরে তাঁকে ধরে এনে আবারও মারধর করা হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে আলমাসকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ধানমন্ডি থানার পরিদর্শক (তদন্ত) জালাল উদ্দিন বলেন, ‘আলমাসের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। তাঁকে নিরাপদে রাখা হয়েছে।’
এর আগে দিনাজপুরের নিপু মিয়াকেও মারধর করা হয়। এছাড়া ফুল দিতে আসা অর্নব দাসকেও আটক করে পুলিশে দেওয়া হয়।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল ইসলাম তৈয়ব বলেন, ‘অর্নব সেখানে ফুল দিতে এসেছিলেন। তাঁর বাড়ি টাঙ্গাইলে। নিরাপত্তার স্বার্থে আমরা তাঁকে আটক করেছি। আমরা এখানে নিরাপত্তার জন্য দায়িত্ব পালন করছি।’
এ বিষয়ে আ ন ম আয়াস বলেন, ‘তারা এখানে কাউকে শ্রদ্ধা নিবেদন করতে দেবেন না। আওয়ামী লীগকে নরমালাইজড করতে দেওয়া হবে না।’ তিনি দাবি করেন, আলমাস যুবলীগের কর্মী এবং নিপু মিয়া দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার সক্রিয় যুবলীগ কর্মী। তাঁরা সেখানে ভিডিও ধারণ করে তাঁদের সিনিয়র নেতাদের পাঠাচ্ছিলেন বলে তাঁদের ধরে পুলিশে দেওয়া হয়েছে।
আয়াস আরও বলেন, ‘এটি কোনো মব নয়। কেউ যদি মব বলে বলুক। আমরা এখানে পুলিশকে সহায়তা করছি।’

যশোর সদরের কৃষ্ণবাটি রেল ক্রসিং পার হওয়ার সময় একটি ইজিবাইককে চাপা দেয় ট্রেন। ঘটনাস্থলেই মারা যান ইজিবাইকচালক আজিজুর রহমান ও যাত্রী এরশাদ আলী। এ ঘটনা গত ২৬ সেপ্টেম্বরের। যশোরের আরেক উপজেলা অভয়নগরের ভাঙ্গাগেট এলাকায় একটি ক্রসিংয়ে গত ১০ মে কয়লাবোঝাই একটি ট্রাককে ধাক্কা দিয়ে প্রায় আধা...
৫ ঘণ্টা আগে
কালীগঙ্গা নদী থেকে উৎপন্ন খালটি দিয়ে একসময় নৌপথে পণ্য আসত মানিকগঞ্জ শহরে। বর্ষা মৌসুমে শহরের পানি নিষ্কাশনের একমাত্র খাল এটি। কিন্তু দখল, দূষণ ও বর্জ্যে সেই খাল এখন মৃতপ্রায়। অথচ ছয় কিলোমিটারের এই মানিকগঞ্জ খালের পেছনে তিন দফা সংস্কার ও সৌন্দর্যবর্ধন প্রকল্পে সরকারের...
৫ ঘণ্টা আগে
পাবনার বেড়ায় এক যুগের বেশি আগে অন্তত ১০টি গ্রামের যোগাযোগ সহজ করতে নির্মাণ করা হয় বড়শিলা-নলভাঙা-খাকছাড়া পাকা সড়ক। পাঁচ কিলোমিটার দৈর্ঘ্যের এই সড়কটি নির্মাণের পর কোনো সংস্কার হয়নি। এটি এখন প্রায় নিশ্চিহ্ন।
৫ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফাইন্যান্স বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী হৃদয় বিশ্বাস। এ মাসের শেষে তাঁর চতুর্থ বর্ষে ওঠার কথা। আবাসিক হলে আসন বরাদ্দের জন্য এ পর্যন্ত তিনবার আবেদন করেছেন। কিন্তু এখনো বরাদ্দ না পাওয়ায় মেসেই থাকতে হচ্ছে তাঁকে।
৬ ঘণ্টা আগে