রাজধানীর বনানীতে রাহাত হোসেন রাব্বি (৩১) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বনানীর ১১ নম্বর সড়কে ‘৩২ ডিগ্রি’ নামের একটি সিসা বারে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে এই ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাঁকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ জানিয়েছে, নিহত রাব্বি তাঁর বন্ধুদের সঙ্গে সিসা বারে গিয়েছিলেন। সেখানেই পূর্বপরিচিত কয়েকজনের সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
নিহতের ভগ্নিপতি মো. দেলোয়ার হোসেন জানান, রাব্বি স্ত্রী-পরিবার নিয়ে মহাখালী হাজারীবাড়ী এলাকায় নিজেদের বাড়িতে থাকেন। গতরাতে বনানী ১১ নম্বর রোডে একটি রেস্টুরেন্টে দুই বন্ধুর সঙ্গে আড্ডা দিতে গিয়েছিলেন। ভোরে রেস্টুরেন্ট থেকে বের হওয়ার সময় ৬-৭ জন দুর্বৃত্ত এসে রাব্বিকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করতে থাকে। মুহূর্তের মধ্যে ঘটনা ঘটিয়ে তারা সেখান থেকে পালিয়ে যায়। পরে বন্ধু ও স্থানীয়রা তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। তবে সেখানে চিকিৎসক সঙ্গে সঙ্গে তাঁকে মৃত ঘোষণা করেন।
লাশের সুরতহাল প্রতিবেদনে বনানী থানার উপপরিদর্শক (এসআই) আমজাদ হোসেন উল্লেখ করেন, নিহতের বাম পায়ের ঊরুতে ও ডান হাতের কনুইতে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। বনানী ১১ নম্বর রোডের ১০০ নম্বর হোল্ডিং এর বাড়ির ২য় তলা থেকে নামার সময় সিঁড়িতে ৫-৬ জন দুর্বৃত্ত তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করেছে।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সারোয়ার বলেন, ‘সিসা বারের দ্বিতীয় তলার সিঁড়িতে কথাকাটাকাটির একপর্যায়ে খোকন নামে এক যুবক রাব্বিকে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।’
ওসি আরও জানান, অভিযুক্তরা রাব্বির পূর্বপরিচিত এবং নিয়মিত ওই সিসা বারে যেতেন। হত্যাকাণ্ডের পর থেকে তারা পলাতক রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২১টি পদের সব কটিতেই জয় পেয়েছেন বিএনপিপন্থী জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থীরা। নির্বাচনে অন্য কোনো প্যানেল অংশ নেয়নি। আগে থেকেই আওয়ামী লীগ ও জামায়াতপন্থী আইনজীবী প্যানেল নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছিল।
১ ঘণ্টা আগে
ফেনীর শতবর্ষী সেন্ট্রাল হাইস্কুলে ৩৪ বছরের শিক্ষকতা জীবনের ইতি টেনে বিদায় নিলেন ইংরেজি বিষয়ের শিক্ষক জহিরুল হক চৌধুরী বেলাল। প্রিয় শিক্ষকের বিদায় উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণ হয়ে উঠেছিল আবেগ, শ্রদ্ধা আর ভালোবাসার মিলনমেলা। ছাদখোলা গাড়িতে ফুলেল শুভেচ্ছা ও গার্ড অব অনারের মধ্য দিয়ে তাঁকে দেওয়া হয় রাজকীয়
১ ঘণ্টা আগে
আদালত কক্ষে বিচার চলাকালে এক আসামিকে আরেক আসামি মাদক সরবরাহ করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তাৎক্ষণিক সংক্ষিপ্ত বিচার করে দুই আসামিকে কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২১ মে) রাতে বিষয়টি জানাজানি হয়। এর আগে বুধবার (২০ মে) দুপুরে পাবনা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের ৭ম তলায় সিনিয়র জুডিশিয়াল ম্য
২ ঘণ্টা আগে
প্রকৌশলী সেলিম মোহাম্মদ জানে আলমকে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার (২১ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আগামী এক বছরের জন্য তাঁকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগে