
সিরাজগঞ্জের রায়গঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে অনুমোদন ছাড়া খাদ্যপণ্য উৎপাদন ও বিক্রির দায়ে দুটি বেকারিকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার সলঙ্গা বাজারে অভিযানটি পরিচালনা করেন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ।
প্রতিষ্ঠান দুটি হলো মতি বেকারি অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরি ও আলমিন ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরি। সিরাজগঞ্জের ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
জেলা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, অভিযানে দুটি বেকারিতেই অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, উৎপাদিত পণ্যে প্রয়োজনীয় লেবেল ছিল না এবং ব্রেড, কেক ও বিস্কুট উৎপাদনে বিএসটিআইয়ের অনুমোদনও নেওয়া হয়নি। এসব অনিয়মে মতি বেকারি অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরির ব্যবস্থাপক মো. হিরা সরদারকে ৫০ হাজার টাকা ও আলমিন ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরির মালিক মো. জিল্লুর রহমান সরকারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে একই দিনে জেলার উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল ও পাঁচলিয়া বাজারে ডিম, কাঁচা মরিচসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদর, মজুত ও সরবরাহ পরিস্থিতিও তদারকি করা হয়।
অভিযানে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা, বেকারি মালিক সমিতির নেতারা এবং র্যাব-১২ ও ব্যাটালিয়ন আনসারের সদস্যরা উপস্থিত ছিলেন।

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযানে আলোচিত দুই কিশোর গ্যাং ‘র’ ও ‘ক্রাইম সেটআপের’ চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে হত্যা, ছিনতাই, মাদকসহ একাধিক মামলার আসামিও রয়েছেন।
৯ মিনিট আগে
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় স্থানীয় বিএনপি ও জিয়া পরিষদের দুই নেতার বিরোধের জেরে সংঘর্ষ হয়েছে। এতে বিএনপি নেতা ও তাঁর স্ত্রীসহ তিনজন আহত হয়েছেন। আহতরা সবাই বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। গতকাল শুক্রবার রাত ৮টার পর উপজেলার রুকিন্দীপুর ইউনিয়নের চক রোয়াইড গ্রামের....
১২ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক নারী শিক্ষার্থীকে মোবাইল ফোনে কল করে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে টাঙ্গাইলের এক যুবককে পুলিশে দিয়েছেন শিক্ষার্থীরা। গতকাল শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে রাবি রেলস্টেশন এলাকায় তাঁকে আটক করা হয়। এ সময় ওই যুবককে মারধরও করা হয়। পরে আজ শনিবার ভোর সাড়ে ৫টার দিকে....
১৮ মিনিট আগে
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাঁদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। তিনি বলেন, ‘কৃতী সন্তানদের এই স্বীকৃতি ও উৎসাহ প্রদান তাদের ভবিষ্যৎ সাফল্যের পথে আরও বেশি অনুপ্রেরণা জোগাবে। শুধু মেধার বিকাশ নয়, শিক্ষার্থীদের সততা, নৈতিকতা ও মানবিক...
২০ মিনিট আগে