চট্টগ্রাম নগরীর কালুরঘাটে কর্ণফুলী নদীর ওপর আগামী ১৪ মে নতুন রেল ও সড়ক সেতুর নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা রয়েছে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের। ওই দিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পঞ্চম সমাবর্তনে যোগ দিতে নিজের শহরে আসছেন অন্তর্বর্তী সরকারের প্রধান।
গতকাল বুধবার চট্টগ্রাম সফরে এসে এ তথ্য জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম। ওই দিন বোয়ালখালী উপজেলায় গণ-অভ্যুত্থানে শহীদ ইঞ্জিনিয়ার ওমর বিন নুরুল আবসারের কবর জিয়ারত ও ওমরের পরিবারের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা ফারুক-ই-আজম বলেন, ‘আগামী ১৪ মে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে আসবেন প্রধান উপদেষ্টা। এ সময় তিনি সেতুর নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। সেতুটি বোয়ালখালীবাসী তথা চট্টগ্রাম অঞ্চলের মানুষের দীর্ঘদিনের ন্যায্য দাবি।’
ফারুক-ই-আজম আরও বলেন, ‘কেউ অন্যায় করলে বিচার হবে না—এমনটি হতে পারে না। আমরা যদি ন্যায়বিচার নিশ্চিত না করি, তাহলে কীভাবে ন্যায়ভিত্তিক সমাজ গড়ে উঠবে? অবশ্যই গণহত্যাকারীদের বিচার হতে হবে।’
এ সময় চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রহমত উল্লাহ, বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. গোলাম সারোয়ার, উপজেলা জামায়াতের আমির ডা. খোরশেদ আলম, নায়েবে আমির ডা. আবু নাছের প্রমুখ উপস্থিত ছিলেন।

আমিনবাজারের বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে প্রতি ইউনিটে ২৫ টাকা খরচ হলেও শুধু উৎপাদন ব্যয় দিয়ে প্রকল্পটির মূল্যায়ন করা ঠিক হবে না বলে মন্তব্য করেছেন প্রবাসীকল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর। তিনি বলেন, বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপর ক্ষতিকর প্রভাব কমানো
৭ মিনিট আগে
বসতবাড়ির চারপাশে কাঁটাতারের বেড়া। বাইরে যাওয়ার কোনো পথ নেই। মই বেয়ে দেয়াল টপকে ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়। এর মধ্যে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে বিদ্যুৎ ও পানির সংযোগ। রাত নামলেই বাড়ে আতঙ্ক—কখন এসে বুলডোজার দিয়ে বসতঘর ভেঙে দেওয়া হয়...
১ ঘণ্টা আগে
ময়মনসিংহের ত্রিশালে মালবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজির চালকসহ আরও চারজন আহত হয়েছেন। আজ সোমবার (৩১ আগস্ট) সকাল পৌনে ৯টার দিকে ত্রিশাল-বালিপাড়া আঞ্চলিক সড়কের ঠাকুরবাড়ি মোড় সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
প্রায় ২৬ মিনিট পর সকাল ৯টা ২১ মিনিটে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিনাত ফৌজিয়া ভূমি অফিসে আসেন। এ সময় প্রতিমন্ত্রী অফিসের অনিয়ম ও অব্যবস্থাপনার বিষয়গুলো তাঁর কাছে তুলে ধরেন এবং এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানান।
২ ঘণ্টা আগে