
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সলিমাবাদ ইউনিয়নের মধ্যপাড়া গ্রামে চলাচলের একমাত্র রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে একটি পরিবারের বিরুদ্ধে। এতে গ্রামের ৩০ পরিবার যাতায়াতে বিপাকে পড়েছেন। এই ঘটনায় নাগরপুর থানায় একটি অভিযোগ দিয়েছেন এলাকাবাসী।
অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রাস্তাটি অনেক বছরের পুরোনো। এই রাস্তা দিয়ে এলাকার মানুষ গরু গাড়ি দিয়ে এক সময় সব ধরনের মালামাল আনা-নেওয়া করত। আওয়ামী লীগের প্রভাবশালী নেতা টাঙ্গাইলের বড় মনি ও ছোট মনিরের আত্মীয় হওয়ায় প্রভাব খাঁটিয়ে প্রবাসী বাবুল শেখ ১১ ফুট রাস্তা দখল করে নেন। বিকল্প রাস্তা না থাকায় যাতায়াতে ভোগান্তিতে পড়তে হচ্ছে স্কুল-কলেজগামী ছাত্র-ছাত্রীসহ গ্রামের ৩০ পরিবারকে। রাস্তাটি খুলে দেওয়ার জন্য প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতা কামনা করে এলাকাবাসী।
মধ্যপাড়া গ্রামের রাকিব বলেন, আমাদের চলাচলে একমাত্র রাস্তাটি জোরপূর্বক দখল করা হয়েছে। রাস্তা না থাকায় মৃত ব্যক্তির লাশ বাড়ি থেকে কবর স্থানে নিতে পারি না।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য বাবুল বলেন, ইউপি চেয়ারম্যান শাহিদুল ইসলাম খান অপু ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে বাবুল শেখের বাড়ির জায়গার সীমানা বুঝিয়ে দেওয়ার পর বাকি জায়গা রাস্তার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। কয়েক দিন পরে বাবুল শেখ রাস্তাটি আবার বন্ধ করে দেন।
বাবুল শেখ প্রবাসে থাকায় এবং তাঁর পরিবারের লোকজন ঢাকায় থাকায় অভিযোগের বিষয়ে তাঁদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, সলিমাবাদ মধ্যপাড়া গ্রামের রাস্তার বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মুন্সিগঞ্জ সদর উপজেলার মিরকাদিমে দখল-দূষণে হারিয়ে যাওয়া শতবর্ষী নয়নের খাল পরিদর্শন করেছেন এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, নয়নের খাল উদ্ধারে বরাদ্দ দেওয়া হয়েছে এবং আজ থেকেই পুনঃখনন, সংস্কার ও অবৈধ দখল উচ্ছেদের কাজ শুরু হবে।
১৩ মিনিট আগে
কক্সবাজারের ৩৩টি আশ্রয়শিবিরে থাকা প্রায় ১৪ লাখ রোহিঙ্গার স্বদেশে প্রত্যাবাসন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে। মিয়ানমারের রাখাইনে নিরাপত্তাহীনতা, চলমান সংঘাত, অর্থসংকট ও দীর্ঘস্থায়ী মানবিক চাপের মধ্যে হতাশা বাড়ছে শিবিরগুলোতে।
১ ঘণ্টা আগে
খুলনার লবণচরা এলাকার চিহ্নিত সন্ত্রাসী সোহেল ওরফে চ্যাগা সোহেলকে শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে দক্ষিণ মোল্লাপাড়া থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। লবণচরা থানার ওসি জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়; তার বিরুদ্ধে থানায় তিনটি মামলা রয়েছে।
১ ঘণ্টা আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তিন দিনব্যাপী দ্বিতীয় ‘হারমনি ফেস্টিভ্যাল’ উদ্বোধন হয়েছে। বাংলাদেশ টুরিজম বোর্ড ও উপজেলা প্রশাসনের আয়োজনে ২৬টি আদিবাসী সম্প্রদায় একই মঞ্চে তাদের ঐতিহ্য, সংস্কৃতি, খাবার ও পণ্য উপস্থাপন করছে। উৎসব চলবে ২১ জুন পর্যন্ত।
১ ঘণ্টা আগে