Ajker Patrika

সীতাকুণ্ডে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, নারীসহ ৮ জন আহত

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি 
সীতাকুণ্ডে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, নারীসহ ৮ জন আহত
ভাঙচুর করা দোকান। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ আটজন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় উপজেলার পৌর সদর এলাকার পন্থিছিলায় এ ঘটনা ঘটে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আহতদের মধ্যে ইরফাদ হোসেন, ইয়াসমিন আক্তার, তারেক ও রাকিবের নাম জানা গেছে। বাকি চারজনের নাম পাওয়া যায়নি।

এলাকাবাসী জানায়, বুধবার পন্থিছিলা উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত একটি ফুটবল খেলাকে কেন্দ্র করে পৌরসভার স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মাসুম ও পৌরসভা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আলাউদ্দিনের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। ওই সময় একজন আরেকজনকে দেখে নেওয়ার হুমকি দেন।

এর জেরে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় আলাউদ্দিনের নেতৃত্বে তাঁর অনুসারীরা মিছিল নিয়ে ফকিরপাড়ার দিকে গেলে মাসুমের অনুসারী নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষ বাধে। এ সময় আলাউদ্দিনের অনুসারীরা মাসুমের চাচার চায়ের দোকানে ভাঙচুর চালায়। সংঘর্ষে উভয় পক্ষের আটজন আহত হন।

পন্থিছিলা ওয়ার্ড বিএনপির সভাপতি আবু সিদ্দীক বাল্লা বলেন, ‘কিছু উচ্ছৃঙ্খল যুবক খেলাকে কেন্দ্র করে এ অপ্রীতিকর ঘটনা ঘটিয়েছে।’ জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম বলেন, ‘ফুটবল খেলাকে কেন্দ্র করে বাগ্‌বিতণ্ডার জেরে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে। আহত উভয় পক্ষের লোকজন থানায় এসেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত