
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দ্বিতীয়বারের মতো তিন দিনব্যাপী ‘হারমনি ফেস্টিভ্যাল’-এর উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে আজ শুক্রবার বিকেলে ফুলছড়া চা-বাগান মাঠে উৎসবের উদ্বোধন করা হয়। আগামী রোববার পর্যন্ত উৎসব চলবে।
উৎসবে ২৬টি সম্প্রদায় একই মঞ্চে নিজেদের ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরছে। তাদের খাবার ও বিভিন্ন পণ্য নিয়ে স্টল বসানো হয়েছে। উৎসবমুখর পরিবেশে অংশগ্রহণকারীরা ঐতিহ্যবাহী পোশাক পরে নৃত্য পরিবেশন করেন।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আক্তারের সভাপতিত্বে উৎসবের উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম।
গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান এবং মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা, সিলেট বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান, ট্যুরিস্ট পুলিশ বাংলাদেশের অতিরিক্ত আইজিপি মো. মাইনুল হাসান, সিলেট রেঞ্জ ডিআইজি ড. মো. জিল্লুর রহমান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. আব্দুর রউফ, মৌলভীবাজার জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল এবং পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী আফরোজা খানম বলেন, ‘হারমনি ফেস্টিভ্যালে এসে নতুন অভিজ্ঞতা পেলাম। এই অঞ্চলে ২৯টি ক্ষুদ্র নৃগোষ্ঠী আছেন। আপনারা আমাদের জাতীয় সংস্কৃতির প্রাণ। ১৯৫২-এর ভাষা আন্দোলন, ১৯৭১-এর মুক্তিযুদ্ধে আপনাদের অবদান ছিল।’
মন্ত্রী আরও বলেন, ‘প্রধানমন্ত্রী দেশের মানুষের জন্য কাজ করছেন সকল ধর্ম-বর্ণনির্বিশেষে। দেশের সব জনগোষ্ঠীকে সমানভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে। এই উৎসব শুধু সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, এর ধারায় স্থানীয় অর্থনীতি এগিয়ে যাবে। ক্ষুদ্র জাতিগোষ্ঠী হস্তশিল্পসহ স্থানীয় অর্থনীতিতে ভূমিকা রাখছেন।’
আফরোজা খানম বলেন, ‘আমি আশাবাদী হারমনি ফেস্টিভ্যাল একদিন আন্তর্জাতিকভাবে জায়গা করে নেবে। বিদেশ থেকেও যেন পর্যটকেরা এসে দেখতে পারেন, সেই ব্যবস্থা করব। আমরা ট্যুরিজম বোর্ডের মাধ্যমে মাস্টারপ্ল্যান করছি, এই প্ল্যানে সিলেটও আছে। সিলেটকে আন্তর্জাতিক মানের একটি ট্যুরিজম স্পট করার জন্য কাজ করছে সরকার।’
আফরোজা খানম আরও বলেন, ‘আপনাদের দাবি হলো একটি একাডেমিক ভবন। এই দাবি আমি প্রধানমন্ত্রীকে জানাব।’
অনুষ্ঠান শেষে অতিথিরা ক্ষুদ্র নৃগোষ্ঠীর নিজস্ব সংস্কৃতি তুলে ধরা স্টলগুলো পরিদর্শন করেন।

স্কুল ও কলেজজীবন থেকেই ড. সফিউদ্দিন আহমদ শিশু-কিশোরদের সাংস্কৃতিক বিকাশে নিবেদিত খেলাঘর আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। মুক্তচিন্তা, অসাম্প্রদায়িকতা ও মানবিক মূল্যবোধের চর্চাকে তিনি আজীবন ধারণ ও লালন করেছেন। সাধারণ মানুষের শক্তি ও সম্ভাবনার প্রতি তাঁর ছিল গভীর আস্থা।
৯ মিনিট আগে
রাজধানীর মুগদা থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে...
১১ মিনিট আগে
রকমারি দেশি ফলের সম্ভার ও দেশাত্মবোধক গানের আয়োজনে আজ শুক্রবার উৎসবমুখর হয়ে ওঠে রাজধানীর জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণ। ৪২ ধরনের দেশি ফলের প্রদর্শনী ও ফলের রস আস্বাদনের মাধ্যমে দিনব্যাপী এ আয়োজন উদ্যাপন করা হয়...
১৩ মিনিট আগে
মানিকগঞ্জের শিবালয়ের পাটুরিয়া ৩ নম্বর ফেরিঘাট এলাকায় ব্রেক সিস্টেমে পর্যাপ্ত হাওয়া না থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে নদীর পাড়ে ঝুলে পড়ে সেলফি পরিবহনের একটি বাস। শুক্রবার সন্ধ্যায় ঘটে যাওয়া এই ঘটনায় কেউ হতাহত হননি। পরে বিআইডব্লিউটিসির রেকার দিয়ে বাসটি উদ্ধার করা হয়।
৩২ মিনিট আগে