নাটোরের সিংড়ায় বন্দর-আমতলা এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জহুরুল ইসলাম (৪০) নামের এক রাজমিস্ত্রি নিহত হয়েছেন। এ ঘটনায় সাফায়েত (২২) নামের অপর এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহত জহুরুল ইসলাম সিংড়া উপজেলার কালিগঞ্জ বড়বাড়ি গ্রামের তায়েজ উদ্দিন প্রামানিকের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন। আহত সাফায়েত নাটোর সদর উপজেলার সাতপুরুলিয়া গ্রামের মো. ফেরদৌসের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সাফায়েত হাসপাতালে চিকিৎসাধীন বোনকে দেখতে মোটরসাইকেলে করে নাটোরের দিকে যাচ্ছিলেন। অন্যদিকে জহুরুল ইসলাম নাটোর শহর থেকে মোটরসাইকেলে নিজ বাড়িতে ফিরছিলেন। তাঁরা নাটোর-বগুড়া মহাসড়কের বন্দর-আমতলা এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস আহতদের উদ্ধার করে নাটোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক জহুরুলকে মৃত ঘোষণা করেন। আহত সাফায়েতের অবস্থা আশঙ্কাজনক হলে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়।
ঝলমলিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত দুটি মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে নেওয়া হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা রাজধানী ঢাকাসহ চট্টগ্রাম ও গাজীপুরে মিছিল ও জমায়েতের চেষ্টা করেছেন। এসব ঘটনায় পুলিশ এখন পর্যন্ত নয়জনকে গ্রেপ্তার করেছে। এর পাশাপাশি গুলশানে পাঁচটি ককটেল উদ্ধারের কথাও জানিয়েছে পুলিশ...
১৮ মিনিট আগে
আলম হাজারী আওয়ামী লীগ আমলে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৫ সালের ২১ ডিসেম্বর দেবিদ্বারের সাবেক সংসদ সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর বাসায় আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন তিনি।
৩৭ মিনিট আগে
বরিশাল নগরের ২৭ নম্বর ওয়ার্ডের ডেফুলিয়ায় অনুমোদনবহির্ভূত স্থাপনা নির্মাণের চেষ্টা বন্ধ করে দিয়েছেন স্থানীয় বাসিন্দা ও সিটি করপোরেশনের কর্মকর্তারা। দুই দিন ধরে সেখানে সীমানাপ্রাচীর নির্মাণের কাজ চলছিল। স্থানীয় বাসিন্দাদের দাবি, ডেফুলিয়া মৌজার ওই জমি খাস। সেখানে স্থাপনা নির্মাণের কোনো সুযোগ নেই।
৪০ মিনিট আগে
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার চর চালা পলাশ মার্কেট এলাকায় মাদক কারবারির অভিযোগে একটি পরিবারের বিরুদ্ধে বিক্ষোভ করেছে এলাকাবাসী। আজ শুক্রবার জুমার নামাজের পর দুই মসজিদের মুসল্লি, ইমাম ও স্থানীয় বাসিন্দারা তাঁদের বাড়িতে গিয়ে মাদক কারবার বন্ধ করতে সতর্ক করেন।
১ ঘণ্টা আগে