
রোববার রাতে উপজেলা মৎস্যজীবী দলের সাবেক সভাপতি ও সুকাশ ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল কুদ্দুস আকন্দ এবং ইউপি সদস্য আব্দুল জলিলের নেতৃত্বে প্রায় ৪০-৫০ জন এনসিপির নির্বাচনী ক্যাম্পের সামনে ভূরিভোজের আয়োজন করেন।

ঢাকা লকডাউনের সমর্থনে গভীর রাতে নাটোরের সিংড়ায় মশাল মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। গতকাল বুধবার দিবাগত রাতে সিংড়ার নাটোর-বগুড়া মহাসড়কে এই মিছিল করেন আওয়ামী লীগের কর্মীরা। পরে মিছিলের ভিডিও ফেসবুকে বিভিন্ন আইডিতে পোস্ট করেন তাঁরা।

সিংড়ায় অনলাইন জুয়া নিয়ে বিরোধের জেরে মিঠুন আলী (৩৩) নামের এক যুবক ছুরিকাঘাতে নিহত হয়েছেন। আজ মঙ্গলবার উপজেলার পেট্রোবাংলা এলাকায় এ ঘটনা ঘটে।

নাটোরের সিংড়ায় ভ্যানচালক মো. জিহাদ (২০) নামের এক যুবককে খুনের ৪৮ ঘণ্টার মধ্যেই এর রহস্য উন্মোচন করেছে র্যাব-৫। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তারও করা হয়েছে। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে উদ্ধার করা হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত বিভিন্ন আলামত এবং ছিনতাই হওয়া ভ্যান। র্যাবের হাতে গ্রেপ্তার দুজন হলেন নাটোরের সিংড়া