Ajker Patrika

গুরুদাসপুরে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রি, কসাইকে জরিমানা

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
গুরুদাসপুরে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রি, কসাইকে জরিমানা
অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির দায়ে এক কসাইকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ছবি: সংগৃহীত

নাটোরের গুরুদাসপুরে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগে সাইফুল ইসলাম (৬০) নামের এক কসাইকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার উপজেলার নাজিরপুর হাটে অভিযানটি চালানো হয়। পরে মাংসগুলো জব্দ করে তা পুঁতে ফেলা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম অভিযান পরিচালনা করেন। এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কানিজ ফাতেমা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গরুর স্বাস্থ্য পরীক্ষা না করেই অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রি করছিলেন সাইফুল ইসলাম। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক আসাদুল ইসলাম জানান, অভিযুক্ত কসাই নিজের দোষ স্বীকার করেছেন। তাঁকে জরিমানা করা হয়েছে। জব্দকৃত মাংস ধ্বংস করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত