
যশোর-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক গোলাম রসুলের বাড়িতে হামলা এবং ভাঙচুরের প্রতিবাদে আজ মঙ্গলবার সন্ধ্যায় যশোরে বিক্ষোভ মিছিল করেছেন দলটির নেতা-কর্মীরা। শহরের কোর্ট মোড় থেকে মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌরাস্তায় গিয়ে শেষ হয়। মিছিলে হামলাকারীদের আটকের দাবিতে বিভিন্ন স্লোগান দেন নেতারা।
মিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশে নেতারা অভিযোগ করে বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জেলা জামায়াতের আমির ও সংসদ সদস্যের বাড়িতে হামলা হয়েছে। সকাল গড়িয়ে সন্ধ্যা হলেও জড়িত ব্যক্তিদের আটক করেনি প্রশাসন। বাড়ির সামনে হামলাকারীরা দিনভর অবস্থান করলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো পদক্ষেপ নেয়নি।
সমাবেশ থেকে হামলাকারীদের দ্রুত আটকের দাবি জানানো হয়। দাবি মানা না হলে বিভিন্ন কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন বক্তারা। সমাবেশে বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারি আবু জাফর সিদ্দিকী, সহকারী সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস ও প্রচার সম্পাদক শাহাবুদ্দিন বিশ্বাস।
আজ সকালে যশোর শহরের নীলগঞ্জ সুপারিবাগান এলাকায় আল মাদ্রাসাতুল শারইয়্যাহর এক শিশু ও অভিভাবককে মারধরের অভিযোগ ওঠে এমপি গোলাম রসুলের মেয়ের বিরুদ্ধে। পরে ক্ষুব্ধ অভিভাবক ও জনতা মাদ্রাসার পাশে অবস্থিত এমপির বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করে।
একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা এমপির বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। এতে কয়েক ঘণ্টা এমপি ও তাঁর স্বজনেরা অবরুদ্ধ থাকেন। এ ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়।
এদিকে বিকেলে যশোর-নড়াইল মহাসড়কে অবস্থান নেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ এসে ঘটনার তদন্ত ও জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার প্রতিশ্রুতি দিলে সড়ক থেকে সরে যায় ক্ষুব্ধ জনতা।
সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শনে যান পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম। সেখানে তিনি দুই পক্ষের কথা শোনেন এবং ঘটনার সুষ্ঠু বিচারের আশ্বাস দেন। তিনি বলেন, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে এখনো এ ঘটনায় কোনো মামলা হয়নি।

জুঁই আক্তার নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, `গতকাল সন্ধ্যায় একদল কুকুরের আক্রমণে মুহূর্তের মধ্যে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। চোখের সামনে অন্তত ১৫-২০ জনকে কামড়েছে। এক শিশুর চোখ উপড়ে ফেলেছে। কয়েকবার জানানোর পরেও পুলিশ ও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। আজ সকালেও কুকুরগুলোকে এলাকায় ঘুরতে দেখা গেছে....
৩ মিনিট আগে
চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনকে যশোর শহরের ঝুমঝুমপুর এলাকা থেকে সহযোগিসহ গ্রেপ্তার করেছে পুলিশের যৌথ টিম। আজ বুধবার ভোরের দিকে অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল যশোর নড়াইল মহাসড়কের ঝুমঝুমপুর এলাকা থেকে একটি প্রাইভেটকার তল্লাশি করে তাঁকে....
৭ মিনিট আগে
পরিবারের সদস্যদের সঙ্গে দোহাজারী রেলস্টেশন এলাকায় রেললাইনের ওপর দাঁড়িয়ে টিকটক ভিডিও ধারণ করছিলেন মোরশেদ আলম। এ সময় পিডিবির একটি তেলবাহী ট্রেনটি পুশিংয়ে (ইঞ্জিনের সাহায্যে ঠেলে নিয়ে চলা) চলছিল। ট্রেনটির ইঞ্জিন পেছনের দিকে থাকায় চালক বারবার হর্ন ও সাইরেন বাজিয়ে সতর্ক সংকেত দিচ্ছিলেন। তবে ভিডিও ধারণে
১১ মিনিট আগে
এতদ্দ্বারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে মেয়াদোত্তীর্ণ গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত করা হলো। ঘোষিত আহ্বায়ক কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে ৩১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করে দ্রুত সময়ের মধ্যে সম্মেলনের মাধ্যমে...
১৬ মিনিট আগে