
সরকারের নির্বাচনী অঙ্গীকার পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় মানিকগঞ্জে বৃক্ষরোপণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
আজ বুধবার ঢাকা-আরিচা মহাসড়কের তরা এলাকায় কর্মসূচির উদ্বোধন করেন মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা।
জাতীয় মহাসড়কের (এন-৫) ৫৭তম কিলোমিটার এলাকায় সড়ক ও জনপথ অধিদপ্তর এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উদ্যোগে এই বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। উদ্বোধনের পর মহাসড়কের দুপাশে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।
এ সময় পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. শাহারিয়ার আলম, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, সাধারণ সম্পাদক শাহানুর ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. মহরম আলীসহ সড়ক ও জনপথ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও সড়কের সৌন্দর্য বৃদ্ধিতে বৃক্ষরোপণ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে সহায়ক হবে।

সদর উপজেলার দক্ষিণ শালিকা গ্রামের ফারাবি ট্রেডার্সে অবৈধভাবে ডিজেল মজুত রাখার খবর পেয়ে সেখানে মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে অভিযান চালানো হয়। এ সময় আবু সুফিয়ান (৪০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি ওই গ্রামের সুরত আলীর ছেলে এবং ফারাবি ট্রেডার্সের স্বত্বাধিকারী।
৯ মিনিট আগে
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় নিখোঁজের দুই দিন পর নদী থেকে ছামিরুন আক্তার (১৩) নামের এক কিশোরীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার বদলপুর ইউনিয়নের পিটুয়ারকান্দি গ্রাম-সংলগ্ন কালনী-কুশিয়ারা নদী থেকে আজ বুধবার (১ এপ্রিল) বিকেলে তার লাশ উদ্ধার করা হয়। ছামিরুন আক্তার পিটুয়ারকান্দি গ্রামের মৃত
১১ মিনিট আগে
রাজধানীর গুলশানে এক শিল্পপতির ফ্ল্যাট দখলের সময় তাঁর স্ত্রী-সন্তানদের মারধর, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর দুই ছেলেসহ চারজনের জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। আজ বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট
২০ মিনিট আগে
সরকার পরিবর্তনের পর আবুল কাশেমের ওপর মামলা তুলে নেওয়ার চাপ সৃষ্টি করা হয় বলে অভিযোগ রয়েছে। কিন্তু মামলা প্রত্যাহার না করায় ঈদের এক দিন পর গত ২৩ মার্চ সোমবার সকালে নজীর আহমেদ, সজীব, আলীরেজা ও বুলবুলের সমর্থকেরা আবুল কাশেমের লোকজনের বাড়িতে হামলা চালায়।
২৫ মিনিট আগে