
রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে গুলির ঘটনায় বিদেশি পিস্তলসহ মো. কাওছার ভূঁইয়া ওরফে শান্ত ওরফে এসবি (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পূর্বশত্রুতার জেরে দীর্ঘদিনের পরিকল্পনার অংশ হিসেবে এ হামলা চালানো হয়েছে।
আজ বুধবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার রাত ৯টা ১০ মিনিটে মিরপুর-১০ নম্বর গোলচত্বরে মেট্রোরেলের পিলার নম্বর ২৫২ ও ২৫৩-এর মধ্যবর্তী চৌরঙ্গী মার্কেটের দক্ষিণ পাশে গুলির শব্দ শুনে টহলরত পুলিশ ঘটনাস্থলে যায়। পরে স্থানীয় লোকজনের সহায়তায় কাওছার ভূঁইয়াকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি বিদেশি পিস্তল, চারটি ব্যবহৃত কার্তুজ, দুটি তাজা কার্তুজ ও একটি ফায়ার্ড বুলেটসদৃশ বস্তু উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আহত ব্যক্তি সাইফুল ইসলাম সিজু (৪০) মিরপুর-১০ নম্বর সেনপাড়া পর্বতা এলাকার বাসিন্দা এবং মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক। পাশাপাশি তাঁর একটি ইন্টারনেট সেবার ব্যবসা রয়েছে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহত ব্যক্তির রাজনৈতিক পরিচয় নিশ্চিত করেছেন।

ডিএমপির দাবি, প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেপ্তার কাওছার ভূঁইয়া দীর্ঘদিন ধরে সাইফুল ইসলাম সিজুকে হত্যার পরিকল্পনা করে আসছিলেন। এই উদ্দেশ্যে তিনি ভুক্তভোগীর সঙ্গে পরিচিত হয়ে রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেন এবং ধীরে ধীরে তাঁর আস্থা অর্জন করেন।
পুলিশের ভাষ্য অনুযায়ী, ঘটনার দিন হামলার আগে অভিযুক্ত ব্যক্তি ভুক্তভোগীর পাশে বসে চা পান করেন। পরে পূর্বপরিকল্পনা অনুযায়ী সহযোগীদের সহায়তায় আগ্নেয়াস্ত্র দিয়ে সাইফুল ইসলাম সিজুকে লক্ষ্য করে গুলি চালান। এতে তিনি গুরুতর আহত হন।
ডিএমপি আরও জানায়, মিরপুর-১০ এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধ ও পূর্বশত্রুতার জেরেই এ হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মিরপুর মডেল থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তার কাওছার ভূঁইয়াকে আদালতে পাঠানো হয়েছে। মিরপুর মডেল থানায় অস্ত্র আইনের একটি মামলায় চার্জশিটভুক্ত আসামি হিসেবেও তাঁর নাম রয়েছে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
গতকাল ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আহত সাইফুল ইসলামের শ্যালক সাইদুল ইসলাম জানান, গতকাল রাতে বাসার সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় তিন থেকে চারজন দুর্বৃত্ত তাঁকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে সাইফুল ইসলামের দুই পা ও কোমরে গুলি লাগে। পরে তাঁকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।
সাইদুল ইসলাম আরও জানান, হামলার পর পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন ধাওয়া করে কাওছার ভূঁইয়া নামের এক যুবককে অস্ত্রসহ আটক করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, সাইফুল ইসলামের দুই পা ও কোমরে গুলি লেগেছে। হাসপাতালে চিকিৎসা চলছে।

টানা তৃতীয় দিনের ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে চট্টগ্রামের ফটিকছড়িতে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। বুধবার দুপুর থেকে কয়েকটি ইউনিয়নের নিম্নাঞ্চলে পানি ঢুকতে শুরু করেছে। পরিস্থিতির অবনতি হওয়ায় মাধ্যমিক পর্যায়ের নির্ধারিত পরীক্ষা স্থগিত করা হয়েছে।
৬ মিনিট আগে
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চররমিজ ইউনিয়নের খন্দকারপাড়া এলাকায় পানিতে ডুবে চাচাতো দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যার আগে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। নিহত শিশুরা হলো চররমিজ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড প্রবাসী মো. রিয়াজ হোসেনের মেয়ে মায়সা আক্তার (৩) ও ট
১৬ মিনিট আগে
বরিশালের বাবুগঞ্জ উপজেলা প্রকৌশলী কাজী এমামুল হক আলিমকে প্রকাশ্যে শাসানোর অভিযোগ উঠেছে স্থানীয় কেদারপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসানুজ্জামান খোকনের বিরুদ্ধে। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
২২ মিনিট আগে
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে রোগীর স্বজনদের সঙ্গে ইন্টার্ন চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীদের সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। ঘটনার প্রতিবাদে ইন্টার্ন চিকিৎসকরা অনির্দিষ্টকালের কর্মবিরতি এবং সাধারণ শিক্ষার্থীরা একাডেমিক শাটডাউন ঘোষণা করেছেন।
২৭ মিনিট আগে