Ajker Patrika

রামগড় সীমান্তে সাবেক বিজিবি সদস্যের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি
আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ১৮: ৫৩
রামগড় সীমান্তে সাবেক বিজিবি সদস্যের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর
প্রতীকী ছবি

খাগড়াছড়ির রামগড়ে সীমান্তবর্তী এলাকা থেকে উদ্ধার অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য অংথৈইপ্রু মারমার (৬৫) মরদেহ ময়নাতদন্ত ছাড়া পরিবারকে বুঝিয়ে দেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, পরিবারের আপত্তির কারণে তাঁর ছেলের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে রামগড় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজির আলম বলেন, নিহত ব্যক্তির পরিবার ও তাঁদের সমাজের নেতারা থানায় এসে ময়নাতদন্তে অনীহা প্রকাশ করেন। তাঁদের দাবি, ঘাস কাটতে গিয়ে দুর্ঘটনাবশত পাথরে আঘাত লেগে অংথৈইপ্রু মারা গেছেন।

ওসি আরও বলেন, মরদেহ হস্তান্তরের আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), জোন কমান্ডারসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে পরামর্শ করা হয়েছে। সবার সম্মতিতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

নিহত ব্যক্তির ছেলে থৈঅংগ্য মারমা বলেন, ‘আমরা এটাকে নিছকই দুর্ঘটনা মনে করছি। ঘাস কাটতে গিয়ে পাথরে আঘাত লেগে দুর্ঘটনা ঘটে থাকতে পারে। আমরা কাউকে সন্দেহ করছি না। বাবার মরদেহ কাটাছেঁড়া হোক, সেটা চাই না।’

আজ শনিবার সকালে ফেনীরকুল এলাকায় সাবেক বিজিবি সদস্যের মরদেহ উদ্ধারের বিষয়টি জানাজানি হয়।

স্বজন ও স্থানীয় লোকজনের ভাষ্য, আগের দিন দুপুরে ঘাস কাটতে গিয়ে বাড়ি না ফেরা অংথৈইপ্রুর মরদেহ তাঁরা সীমান্তবর্তী এলাকার ভারত অংশে পড়ে থাকতে দেখেন। পরে মরদেহ বাংলাদেশ অংশে নিয়ে আসেন।

এ দিন পুলিশ জানিয়েছিল, মরদেহের মাথায় আঘাতের চিহ্ন আছে, তবে মৃত্যুর কারণ জানা যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ খাগড়াছড়ি সদরে পাঠানোর কথাও বলা হয়েছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত