Ajker Patrika

অটোরিকশা-মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল তরুণের

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ১৮: ৫৬
অটোরিকশা-মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল তরুণের
নিহত নাদিম মাহমুদ নৈতিক। ছবি: সংগৃহীত

রংপুরের গঙ্গাচড়ায় অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নাদিম মাহমুদ নৈতিক (১৭) নামের এক তরুণ নিহত হয়েছে। আজ শনিবার বেলা ১টার দিকে গঙ্গাচড়া সরকারি কলেজসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নৈতিক উপজেলার গজঘণ্টা ইউনিয়নের কাস্টম বাজার এলাকার হারেস মিয়ার একমাত্র ছেলে। সে এ বছর গঙ্গাচড়া সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গঙ্গাচড়া বাজারে নৈতিকের বাবার একটি বেকারির দোকান রয়েছে। আজ দুপুরে মোটরসাইকেলে করে দোকানের কর্মচারীদের জন্য খাবার নিয়ে যাচ্ছিল নৈতিক। পথে গঙ্গাচড়া বাজার থেকে রংপুরগামী একটি অটোরিকশার সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সে গুরুতর আহত হয়।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত