নওগাঁর রাণীনগর উপজেলায় ইটবোঝাই একটি ট্রাক্টরের ধাক্কায় আরেকটি ট্রাক্টর উল্টে চালক ও তাঁর সহকারী নিহত হয়েছেন। এই ঘটনায় এক কিশোর আহত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) বেলা ১১টার দিকে রাণীনগর-আবাদপুকুর সড়কের করজগ্রাম চৌধুরী মোড় এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন ট্রাক্টরচালক রাব্বী হোসেন (২৫) ও তাঁর সহকারী হিমেল সরদার (২৪)। তাঁদের মধ্যে রাব্বী উপজেলার চককুতুব গ্রামের মুসলিম উদ্দীনের ছেলে এবং হিমেল একই এলাকার ত্রিমোহনী গ্রামের সরদার আলীর ছেলে। আহত আতিকুল (১৭) চককুতুব গ্রামের রেজাউল ইসলামের ছেলে।
ঘটনার প্রত্যক্ষদর্শী কাজী সাখাওয়াত হোসেন জানান, ইটবোঝাই দুটি ট্রাক্টর রাণীনগর থেকে পূর্ব দিকে যাচ্ছিল। এ সময় করজগ্রাম চৌধুরীর মোড় এলাকায় ইটবোঝাই ট্রাক্টর আরেকটিকে পাশ কাটিয়ে যাওয়ার সময় সংঘর্ষ হয়। এতে একটি ট্রাক্টর উল্টে সড়কের পাশে থাকা গাছের সঙ্গে ধাক্কা লাগে। পরে পথচারীরা ইটের নিচ থেকে একজনকে উদ্ধার করে রাণীনগর হাসপাতালে পাঠান। এরপর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে চাপা পড়া একজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
মেসার্স রিফাত ইটভাটার মালিক আবু বাক্কার জানান, ভাটা থেকে ইট নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে ট্রাক্টর উল্টে চালক রাব্বী এবং সহকারী হিমেল মারা গেছেন। এ ছাড়া আতিকুল ইসলাম নামে আরও একজন সহকারী আহত হয়েছেন।
রাণীনগর ফায়ার সার্ভিসের স্টেশন লিডার দেলোয়ার হোসেন বলেন, ঘটনাস্থল থেকে উদ্ধার করা দুই ব্যক্তিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাঁদের অবস্থার অবনতি হলে নওগাঁ সদর হাসপাতালে স্থানান্তর করেন চিকিৎকেরা। ওই দুজন সেখানেই মারা গেছেন।
রাণীনগর থানার পরিদর্শক (তদন্ত) বাবলু কুমার আজকের পত্রিকাকে বলেন, ইটবোঝাই ট্রাক্টর উল্টে দুজন মারা গেছেন। এই ঘটনায় এখনো কেউ কোনো অভিযোগ করেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সায়েদুল ইসলাম সায়েদ বলেন, ‘তোফাজ্জল নিজেই চাঁদাবাজ। এলাকায় কেউ জমি কিনলে এবং বিক্রি করলে তোফাজ্জলকে চাঁদা দিতে হয়।’ তিনি বলেন, ‘নর্দান হ্যাচারির জমি বিক্রিতে তোফাজ্জলের কোনো ভূমিকা নেই। আমি নিজ উদ্যোগে জমি কেনাবেচা করেছি। তোফাজ্জল সেখান থেকে আমার কাছে চাঁদা দাবি করে।
৮ মিনিট আগে
গাইবান্ধার পলাশবাড়ীর ঢাকা-রংপুর মহাসড়কের পাশ থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির ছিন্নভিন্ন লাশ উদ্ধার করছে পুলিশ। গতকাল বুধবার (১৮ মার্চ) দিবাগত রাতে ঢাকা-রংপুর মহাসড়কের ব্র্যাক মোড় এলাকা থেকে ওই খণ্ড খণ্ড লাশ উদ্ধার করা হয়। আজ বৃহস্পতিবার দুপুরে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই)...
২০ মিনিট আগে
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দলীয় প্রভাবমুক্ত থেকে সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের কঠোর নির্দেশনা দিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী। বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে জয়পুরহাটের কালাই উপজেলা পরিষদ হলরুমে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ১০ লাখ টাকা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে...
২৪ মিনিট আগে
রাজশাহীর বাঘা উপজেলায় মোটরসাইকেল থেকে পড়ে আহত সাদিয়া খাতুন নামে এক কলেজছাত্রী মারা গেছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। সাদিয়া খাতুন বাঘা মোজাহার হোসেন মহিলা ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী এবং চকরাজাপুরের বাসিন্দা সায়েম শিকদারের একমাত্র মেয়ে।
২৭ মিনিট আগে