
খুলনায় ঘরের ভেতর ঢুকে একই পরিবারের চারজনকে গুলি করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে নগরীর লবণচরা থানার খাদিজাবাগের কৃষ্ণনগর ঠিকারবাদ এলাকায় ঘটনাটি ঘটে।
জানা গেছে, গুলিবিদ্ধ দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত ব্যক্তিরা হলেন কাজী আনিসুর রহমান, তাঁর স্ত্রী রঞ্জুয়ারা বেগম, ছেলে রাইছুল ইসলাম ও ছেলের স্ত্রী ফহিমা। তাঁদের মধ্যে রঞ্জুয়ারার বেগমের বুকে গুলিবিদ্ধ হন। তাঁকে এবং তাঁর ছেলের স্ত্রী ফাহিমার অবস্থায় আশঙ্কাজনক হওয়ায় দুজনকেই ঢাকায় পাঠানো হয়।
স্থানীয় বাসিন্দারা জানায়, কাজী আনিসুরের ছোট ছেলে রাশিদুল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় তিন বছর আগে কারাগারে যান। সেখানে ‘সন্ত্রাসী’ ইমরানের সঙ্গে তাঁর পরিচয় হয়। এর সুবাদে রাশিদুল তাঁর বাড়িতে আসা-যাওয়া করতেন। একপর্যায়ে ইমরানের স্ত্রী ফাহিমার সঙ্গে সুসম্পর্ক গড়ে ওঠে। ছয় মাস আগে ইমরান পুনরায় একটি মামলায় কারাগারে যান। সেই ফাঁকে তাঁর স্ত্রী ফাহিমাকে বিয়ে করেন রাশিদুল।
স্থানীয় বাসিন্দারা আরও জানান, এই ঘটনা শুনে ক্ষুব্ধ হন ইমরান এবং প্রতিশোধ নেওয়ার চেষ্টা করেন। এরই জের ধরে বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে রাশিদুলের বাড়িতে হামলার ঘটনা ঘটে। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
এ বিষয়ে জানতে চাইলে লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তুহিনুজ্জামান বলেন, পরকীয়ার জেরে এই হামলার ঘটনা ঘটেছে। হামলায় ছয়জন অংশ নেয়। তাদের আটকের চেষ্টা চলছে।
তুহিনুজ্জামান বলেন, কাজী আনিসুরের স্ত্রী রঞ্জুয়ারা বেগমের বুকে এবং ফাহিমার পায়ের গুলি বের করতে না পারায় তাঁদের দুজনকে ঢাকায় পাঠানো হয়েছে।

গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ১০ কিলোমিটারে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টার পর থেকে মহাসড়কের মাওনা চৌরাস্তা পল্লী বিদ্যুৎ মোড় থেকে জৈনা বাজার বাসস্ট্যান্ড পর্যন্ত তীব্র যানজট দেখা যায়।
২৫ মিনিট আগে
রাজশাহীতে জামায়াতে ইসলামীর দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার (১৮ মার্চ) রাত পৌনে ৮টার দিকে নগরের হেতেমখাঁ জাদুঘর মোড়ে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, ৯ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর দুই পক্ষের মধ্যে একটি মোটরসাইকেল কেনাবেচাকে কেন্দ্র করে প্রথমে বাগ্বিতণ্ডা শুরু হয়।
৪২ মিনিট আগে
বুধবার রাত সোয়া ১০টার দিকে ঠাকুরগাঁও বাসস্ট্যান্ড চৌরাস্তায় ডিউটিরত অবস্থায় পুলিশ খবর পায়, গড়েয়া ইউনিয়ন পরিষদের সামনে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একদল নেতা-কর্মী শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে জড়ো হয়ে মশাল প্রজ্বালন করছেন। তাঁরা রামদা, লোহার রড ও লাঠিসোঁটা নিয়ে রাষ্ট্রবিরোধী স্লোগান দিয়ে...
৪৪ মিনিট আগে
চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লায় বৃহৎ কাপড়ের পাইকারি বাণিজ্য কেন্দ্র টেরিবাজারের একটি বহুতল মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় ধোঁয়ায় অসুস্থ হয়ে দুই ব্যক্তি মারা গেছেন। আহত অবস্থায় একজনকে হাসপাতাল ভর্তি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে নগরীর কোতোয়ালি থানাধীন টেরিবাজারের বক্সির...
১ ঘণ্টা আগে