Ajker Patrika

বিদেশে উচ্চশিক্ষার ১০ ধাপের প্রস্তুতি

বিদেশে উচ্চশিক্ষা আর সঙ্গে একটি সম্মানজনক স্কলারশিপ হাজারো মেধাবী শিক্ষার্থীর ক্যারিয়ারের চূড়ান্ত লক্ষ্য। কিন্তু লাইব্রেরির বই আর ইন্টারনেটের তথ্যের ভিড়ে অনেকেই বুঝে উঠতে পারেন না, ঠিক কোথা থেকে এই যাত্রার জন্য শুরু করবেন। বিদেশে স্কলারশিপ নিয়ে উচ্চশিক্ষার ১০ ধাপের প্রস্তুতির বিস্তারিত নির্দেশিকা দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহা. ইয়ামিন হোসেন

ড. মোহা. ইয়ামিন হোসেন
বিদেশে উচ্চশিক্ষার ১০ ধাপের প্রস্তুতি
ছবি: এআই

ইংরেজি ভাষায় গুরুত্ব দেওয়া

ইংরেজিতে একাডেমিক দক্ষতা বৃদ্ধি: বিশ্ববিদ্যালয়ের কোর্স ও পুস্তক ইংরেজিতে পড়ার অভ্যাস গড়ে তুলুন।

একাডেমিক রাইটিং: নিবন্ধ, গবেষণাপত্র এবং রিপোর্ট লেখার জন্য একাডেমিক রাইটিং স্টাইল রপ্ত করুন।

কেস স্টাডি ও প্র্যাকটিক্যাল অ্যাসাইনমেন্ট: বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত কেস স্টাডি ও গবেষণার ওপর ভিত্তি করে নিজে নিজে অনুশীলন করুন।

ইংরেজি ভাষার দক্ষতা অর্জন

  • আইইএলটিএস পরীক্ষার প্রস্তুতি: লিসেনিং, রিডিং, রাইটিং ও স্পিকিং এই চারটি সেকশনের জন্য আলাদা করে সময় বরাদ্দ করুন। উদাহরণ: রাইটিং টাস্কে ৭+ স্কোর পাওয়ার জন্য সুনির্দিষ্ট কাঠামো অনুসরণ করুন (ইনট্রোডাকশন, বডি, কনক্লুশন)।
  • অনুশীলনের উপায়: নিয়মিত ইংরেজি সংবাদপত্র এবং বই পড়া। বিভিন্ন আইইএলটিএস মডেল টেস্ট দেওয়া।

ইউটিউব চ্যানেল: E2Language, IELTS Liz ইত্যাদি থেকে সহায়তা নিন।

গবেষণার অভিজ্ঞতা অর্জন

  • গবেষণা পদ্ধতি শেখা: অনলাইন কোর্স থেকে ‘Research Methodology’ কোর্স করুন। পরিসংখ্যান এবং গবেষণার জন্য টুলস (Excel, SPSS, R, Python) শেখা।
  • ডেটা অ্যানালাইসিস: R এবং Python ব্যবহার করে ডেটা ভিজ্যুয়ালাইজেশন ও মডেলিং শেখা। উদাহরণ: গবেষণায় ডেটা অ্যানালাইসিসের জন্য pandas, matplotlib ইত্যাদি লাইব্রেরি ব্যবহার করুন।
  • পেপার লেখা ও প্রেজেন্টেশন: IEEE বা Springer-এর পেপার পড়ে শিখুন কীভাবে পেপার লেখা হয়।

PowerPoint এবং Canva দিয়ে আকর্ষণীয় প্রেজেন্টেশন বানানোর অনুশীলন করুন।

অ্যাসাইনমেন্ট লেখার নিয়মাবলি শেখা

সঠিক রেফারেন্সিং স্টাইল (APA, MLA, Chicago ইত্যাদি) আয়ত্ত করুন। উদাহরণ: ‘Turnitin’-এর মতো প্ল্যাটফর্ম ব্যবহার করে প্লেজিয়ারিজম এড়িয়ে চলুন।

প্রেজেন্টেশনের পদ্ধতি শেখা

  • প্র্যাকটিস: ছোটখাটো প্রজেক্ট নিয়ে নিজে প্রেজেন্টেশন তৈরি করুন।
  • ভাষা ও সময়: নির্ধারিত সময়ের মধ্যে সুনির্দিষ্ট বার্তা পৌঁছে দিতে শিখুন। উদাহরণ: UK Bright-এর সঙ্গে যোগ দিয়ে কথা বলার দক্ষতা বাড়ান।

টাইম ম্যানেজমেন্ট

প্রায়োরিটি নির্ধারণ

প্রতিদিনের কাজ তালিকা তৈরি করুন। গবেষণার কাজ এবং আইইএলটিএস প্রস্তুতিকে সমান গুরুত্ব দিন। উদাহরণ: পোমোডোরো টেকনিক ব্যবহার করে পড়াশোনা বা গবেষণার সময়সূচি ঠিক করুন।

সিভি তৈরি করতে জানা

অ্যাকাডেমিক সিভি ফরম্যাট: ব্যক্তিগত তথ্য, একাডেমিক ব্যাকগ্রাউন্ড, গবেষণা অভিজ্ঞতা, স্কলারশিপপ্রাপ্তি ইত্যাদি অন্তর্ভুক্ত করুন। উদাহরণ: Europass CV টেমপ্লেট ব্যবহার করতে পারেন।

রিসার্চ প্রপোজাল লেখা

গঠন: প্রবন্ধের ভূমিকা, গবেষণার উদ্দেশ্য, গবেষণা পদ্ধতি এবং প্রত্যাশিত ফলাফল। উদাহরণ: ‘Improving Renewable Energy Adoption in South Asia’ প্রপোজাল লিখতে ‘Problem Statement’ থেকে ‘Methodology’ পর্যন্ত ধারাবাহিক আলোচনা করুন।

প্রফেসরের কাছে ই-মেইল করা

ই-মেইল স্ট্রাকচার

বিষয়: ‘Request for Supervision Opportunity in [Research Field]’

বডি: আপনার ব্যাকগ্রাউন্ড, গবেষণার আগ্রহ এবং তার প্রাসঙ্গিকতা বর্ণনা করুন। উদাহরণ:

Dear Professor [Last Name],

I hope this email finds you well. My name is [Your Name], and I am interested in your research on [specific topic]. I have attached my CV for your kind consideration.

Best regards,

[Your Name]

কভার লেটার ও রিকমেন্ডেশন

  • কভার লেটার: নিজের স্কলারশিপ অর্জনের জন্য যোগ্যতাগুলো বর্ণনা করুন। উদাহরণ: ‘My strong academic background and passion for machine learning make me an ideal candidate.’
  • রিকমেন্ডেশন: শিক্ষকের কাছে বিনীতভাবে সুনির্দিষ্ট গবেষণা বা প্রজেক্টে

গ্রন্থনা: মো. মনিরুল ইসলাম

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তুরস্ক ও সিঙ্গাপুরে ঈদুল ফিতরের তারিখ ঘোষণা, মধ্যপ্রাচ্যে চাঁদ দেখার প্রস্তুতি

অভিনেতা শামস সুমনের জানাজা সম্পন্ন, পরিবার দেশে ফিরলে দাফন

চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার

সান্তাহারে নীলসাগর এক্সপ্রেসের ৯ বগি লাইনচ্যুত, উত্তরের ৫ জেলার সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বিচ্ছিন্ন

পটিয়ায় ৩ বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ১৫

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত