
মুন্সিগঞ্জ সদর উপজেলার শিলই ইউনিয়নে পদ্মা নদীর অব্যাহত ভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে সদর উপজেলার পূর্বরাখি গ্রামসংলগ্ন পদ্মা নদীর তীরে ‘গ্রামবাসী’র ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, পদ্মা নদীর অব্যাহত ভাঙনে শিলই ইউনিয়নের বিস্তীর্ণ জনপদ চরম হুমকির মুখে পড়েছে। বসতভিটা, কৃষিজমি, শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা নদীগর্ভে বিলীন হওয়ার ঝুঁকিতে রয়েছে।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ভাঙন চললেও কার্যকর প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ না করায় প্রতিবছর নতুন নতুন এলাকা নদীগর্ভে চলে যাচ্ছে। এতে হাজারো পরিবার বাস্তুচ্যুত হওয়ার আশঙ্কায় দিন কাটাচ্ছে।
কর্মসূচি থেকে বলা হয়, দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে পুরো জনপদ, ফসলি জমি এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা মারাত্মক ঝুঁকির মুখে পড়বে। তাই অবিলম্বে নদীভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণ, ঝুঁকিপূর্ণ এলাকায় জরুরি ভিত্তিতে জিওব্যাগ ও কংক্রিট ব্লক নিক্ষেপ এবং দীর্ঘমেয়াদি নদীশাসন পরিকল্পনা বাস্তবায়নের দাবি জানান বক্তারা।
কর্মসূচির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সদর উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব ও শিলই ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো. মাহবুব হাসান সোহাগ। এ সময় উপস্থিত ছিলেন শাহাদাত হোসেন বেপারী, পিয়ার হোসেন বেপারী, মহি মল্লিক, মুফতী আবু সাইদ, ইকবাল খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং শতাধিক নারী-পুরুষ।

মানিকগঞ্জের সাটুরিয়ায় সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ মামলায় সাবেক ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান হাবিবকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাস সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল সোমবার দুপুরে মানিকগঞ্জ শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ শফিকুল ইসল
২ ঘণ্টা আগে
ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের জন্য ইস্যু করা ২৬টি চেকের টাকার অঙ্ক ও বানান পরিবর্তন করে প্রায় ৫১ লাখ টাকার সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে তিন কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (৭ জুলাই) তাদের গ্রেপ্তার দেখানো হয়।
২ ঘণ্টা আগে
টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এসব এলাকায় গোড়ালি থেকে হাঁটুসমান পানি জমেছে। জলাবদ্ধতার কারণে রাস্তাঘাটে যান চলাচল ব্যাহত হচ্ছে। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন শিক্ষার্থী, কর্মজীবী ও রোগীরা।
২ ঘণ্টা আগে
খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বিবার্ষিক নির্বাচন উপলক্ষে ১ হাজার ৭০৫ জনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। এর আগে প্রকাশিত ভোটার তালিকা থেকে ৬৯৭ জনকে বাদ দিয়ে এই চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়।
২ ঘণ্টা আগে