
কুড়িগ্রামের উলিপুর উপজেলায় নদী রক্ষা বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রোববার দুপুরে উপজেলার বজরা ইউনিয়নবাসী এই মানববন্ধন করেন। তিস্তা নদীর ভাঙন থেকে রক্ষা পেতে সাদুয়া দামার হাট, বগলাকুড়া, সাতালস্কর ও পশ্চিম বজরা গ্রামে বাঁধ পুনর্নির্মাণের দাবি জানান এলাকাবাসী।
মানববন্ধনে বক্তব্য দেন বজরা ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল কাইয়ুম সরদার, ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবু তালেব মোল্লা, আবুল কালাম আজাদ ও বিমল কুমার সাহা প্রমুখ।
বক্তারা বলেন প্রতি বছর বন্যায় বজরা ইউনিয়নের শত শত মানুষ বাড়ি ভিটা ও আবাদি জমি হারিয়ে নিঃস্ব হয়ে যান। দেড় কোটি টাকা ব্যয়ে নির্মিত বাঁধটি গত বছর বন্যায় ভেঙে যায়। এরপর বিভিন্ন দপ্তরে যোগাযোগ করার পরও ব্যবস্থা নেওয়া হয়নি। বৃষ্টি শুরু হলে এই এলাকায় ভাঙন বেড়ে যাবে। এ ছাড়া বাঁধ না থাকায় অল্প পানিতেই বন্যার সৃষ্টি হতে পারে।
তাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দ্রুত ওই এলাকায় একটি বাঁধ নির্মাণের দাবি জানান বক্তারা।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫