
রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনে নির্বাচনের ফলাফল পাল্টে দেওয়ার অভিযোগ তুলে পুনর্গণনার দাবি জানিয়েছেন বিএনপি প্রার্থী এমদাদুল হক ভরসা। একই সঙ্গে তাঁর সমর্থকেরা বিক্ষোভ করে এনসিপির নেতা-কর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ করেছেন বিজয়ী প্রার্থী আখতার হোসেন।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে রংপুর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কাছে ফলাফল পুনর্গণনার আবেদন জমা দেন এমদাদুল হক ভরসা। তিনি অভিযোগ করেন, প্রশাসনের সহায়তায় ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে ১১ দলীয় জোট-সমর্থিত এনসিপির প্রার্থী আখতার হোসেনকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।
এদিকে বিকেল ৪টার দিকে কাউনিয়া উপজেলার হারাগাছ পৌর এলাকার হকবাজারে ভরসার সমর্থকেরা পুনর্গণনার দাবিতে বিক্ষোভ শুরু করেন। তাঁরা হারাগাছ-রংপুর সড়ক অবরোধ করে এবং সড়কে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ করেন। রাত ৯টা ৪০ মিনিট পর্যন্ত বিক্ষোভ চলতে দেখা গেছে। এ সময় বিএনপির নেতা-কর্মী ও সমর্থকেরা দলে দলে সেখানে জড়ো হন।
অন্যদিকে রাত সাড়ে ৮টার দিকে ফেসবুক পোস্টে এনসিপির প্রার্থী আখতার হোসেন অভিযোগ করেন, বিএনপির নেতা-কর্মীরা হারাগাছ এলাকায় তাঁর দলীয় নেতা-কর্মীদের ওপর হামলা চালিয়েছেন।
পোস্টে আখতার দাবি করেন, মাইকিং করে এনসিপির কর্মীদের খুঁজে বের করে মারধর করা হচ্ছে। কয়েকটি বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে। মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। বাড়িঘরে আগুন দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অশোক চোহান বলেন, হাজার হাজার লোকজন হারাগাছ-রংপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। এই অবস্থায় পুলিশের পক্ষে কোনো কিছু করার নেই। এ পরিস্থিতির বিষয়ে ঊর্ধ্বতনদের জানানো হয়েছে।

বরগুনার তালতলীর টেংরাগিরি কুমির প্রজনন কেন্দ্রে নীরবে প্রতীক্ষার গল্প বয়ে চলেছে ‘টেংরা’ ও ‘ছখিনা’ নামের কুমির জুটি। ১৩ বছর ধরে তারা আশায় ডিম পাড়ে, জীবনের স্পন্দনে ছানা জন্ম দেয়। কিন্তু প্রতিবারই সেই নতুন প্রাণের আলো নিভে যায় অদৃশ্য কোনো অন্ধকারে।
৩ ঘণ্টা আগে
দেশের দ্বিতীয় সমুদ্রবন্দর মোংলায় ইনারবার খননকাজ শুরু হয়েছিল ২০২১ সালের মার্চ মাসে। খননকাজ শেষ হওয়ার কথা ছিল ২০২২ সালের ৩০ জুন। কিন্তু ডাম্পিং (খননের বালু ফেলা) জটিলতায় সেই খননকাজ চলতি বছরের ৩০ জুনের মধ্যে শেষ করার চেষ্টা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এতে প্রকল্পের ব্যয় ১৬৮ কোটি টাকা বেড়ে গেছে ।
৩ ঘণ্টা আগে
ময়মনসিংহের ত্রিশালে মোবাইল ফোন চুরির অভিযোগে দুই শিশুকে নির্যাতনের অভিযোগ উঠেছে। উপজেলার ধলা এলাকায় গত ২৭ মার্চ ঘটনাটি ঘটলেও গতকাল শুক্রবার ভুক্তভোগীদের এক স্বজন বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দেন।
৩ ঘণ্টা আগে
নওগাঁর মহাদেবপুর উপজেলার আত্রাই নদের ওপর প্রায় সাড়ে ৩০ কোটি টাকা ব্যয়ে সেতু নির্মাণ করা হয়। কিন্তু সেতুর কাজ শেষ হলেও সংযোগ সড়ক না থাকায় এক বছরেও চালু করা সম্ভব হয়নি এটি। ফলে সেতুর কোনো সুফল পাচ্ছেন না স্থানীয় বাসিন্দারা। বাধ্য হয়ে স্থানীয় বাসিন্দাদের বাঁশের সাঁকো দিয়ে নদ পার হতে হচ্ছে।
৩ ঘণ্টা আগে