
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরের বাইরে অবৈধভাবে বসবাস করা ৬২২ জন রোহিঙ্গাকে আটক করে ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে।
রোববার (৮ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী উপজেলার বালুখালী ও থাইংখালী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
সেনাবাহিনী জানিয়েছে, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিত করতে ক্যাম্পের বাইরে অবৈধভাবে অবস্থানকারী রোহিঙ্গাদের শনাক্ত করে আটক করা হয়েছে। আটক রোহিঙ্গাদের নিজ নিজ ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে।
রোহিঙ্গা নুর কামাল বলেন, কাজ করার জন্য বাইরে যেতে হয়েছিল। এখন তাঁদের আবার ক্যাম্পে পাঠানো হয়েছে। তাঁরা যেন ক্যাম্পের ভেতরে থাকে প্রশাসন থেকে সেই নির্দেশনা দেওয়া হয়েছে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমদ বলেন, বিভিন্ন সময় রোহিঙ্গারা ক্যাম্পের বাইরে চলে যাওয়ায় আইনশৃঙ্খলার ঝুঁকি তৈরি হয়। এ কারণে যৌথ বাহিনী নিয়মিত অভিযান চালাচ্ছে। রোববার আটক করা ৬২২ জন রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশুকে ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হয়েছে।
এর আগে চট্টগ্রামের দোহাজারী ও লোহাগড়া এলাকা থেকে দুই দফায় ৫ শতাধিক রোহিঙ্গাকে আটক করে ক্যাম্পে ফেরত পাঠায় যৌথ বাহিনী।

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের (এনএসআই) অতিরিক্ত পরিচালক আজিজুর রহমান ও তাঁর স্ত্রী আমাতুছ ছামীরের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ রোববার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।
১২ মিনিট আগে
আপনারা রগ কাটা ছাড়া কী চিনেন? মানুষ খুন করতে পারেন। কত মানুষ খুন করেছেন বলতে পারেন? কত মানুষের রগ কেটেছেন ভুলে গেছেন? আমি সে বিষয়ে বলতে চাই না, কখনো বলিনি। কিন্তু এখন আপনারা আমাকে দিয়ে বলাচ্ছেন।
২৪ মিনিট আগে
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ১০ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত গাজীপুর-৩ সংসদীয় এলাকার শুটিং ও পিকনিক স্পট এবং হোটেল ও রিসোর্টে সভা-সমাবেশসহ কোনো ধরনের অনুষ্ঠান না করার নির্দেশনা জারি করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সজীব আহমেদ।
১ ঘণ্টা আগে
ভুয়া ও অনুমোদনহীন ভাউচারের মাধ্যমে উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেডের প্রায় ৪ কোটি ৮৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিষ্ঠানটির সাবেক ব্যবস্থাপনা পরিচালকসহ দুই কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
১ ঘণ্টা আগে