কক্সবাজারের চকরিয়া উপজেলায় এক কারারক্ষীর বাড়িতে ডাকাতির অভিযোগ পাওয়া গেছে। এ সময় সোনার গয়না, নগদ টাকা ও মোবাইল ফোন লুট করে নিয়ে যায় ডাকাত দল।
গতকাল মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার বরইতলী ইউনিয়নের চাঁদের বাপের পাড়ার ফয়জুল আলমের বাড়িতে এ ঘটনা ঘটে। ফয়জুলের বড় ছেলে আব্দুল্লাহ আল মুস্তাহিদ কুমিল্লা জেলা কারাগারে কারারক্ষী হিসেবে কর্মরত আছেন।
ফয়জুল আলম বলেন, গতকাল মঙ্গলবার বাড়িতে মেয়েরা বেড়াতে আসেন। রাতে বিদ্যুৎ ছিল না। রাতের খাবার খাওয়ার পর দরজা খোলা রেখে বাড়ির সবাই গল্পগুজব করছিলেন। এ সময় হঠাৎ দেশীয় অস্ত্র হাতে তিনজন লোক বাড়িতে ঢুকে বলতে শুরু করেন, এখানে ওয়ারেন্টের আসামি ঢুকেছে। কেউ নড়াচড়া করবেন না। পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। বাড়ির বাইরেও ডাকাত দলের লোকজন ছিল। মূলত তারা দেয়াল টপকে বসতভিটায় প্রবেশ করে।
ফয়জুল আলম আরও বলেন, ‘ডাকাত দলের সদস্যরা একে একে প্রতি রুমে তল্লাশির মতো করে আলমারি ও শোকেসের তালা ভেঙে ৩০ হাজার টাকা, ৪ জোড়া কানের দুল ও ৫টি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। ডাকাত দলের দুজনের মুখে মুখোশ ছিল, একজনের ছিল না। ডাকাত দলের সদস্যরা বাড়ির সব সদস্যকে ভয়ভীতি দেখায়। অস্ত্র দেখিয়ে সব লুট করে নিয়ে যায়। তারা চলে গেলে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করি। এরপর পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করেছে।’
হারবাং পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক শওকত হোসেন বলেন, এ ঘটনা শোনার পর একদল পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার অভিজিত দাশ বলেন, ‘তিনজন লোক ওই বাড়িতে প্রবেশ করেছে বলে জানতে পেরেছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

রাষ্ট্রায়ত্ত ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের (ইডিসিএল) নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগের প্রায় তিন সপ্তাহ পেরিয়ে গেছে। প্রজ্ঞাপন জারির পর এত দিন পার হলেও কিছু প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় নিয়োগপ্রাপ্ত ব্যক্তি এখনো পদে যোগ দিতে পারেননি। অন্তর্বর্তীকালীন....
২৮ মিনিট আগে
রংপুর বিভাগের আট জেলার জন্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি রয়েছেন মাত্র পাঁচজন। জনবলের অভাবে ঘটনাস্থলে পৌঁছাতে দীর্ঘ সময় লাগায় বাড়ছে মৃতের সংখ্যা। স্থানীয়দের অভিযোগ, ডুবুরিরা যখন ঘটনাস্থলে পৌঁছান, তখন শুধু মরদেহই অপেক্ষা করে।
২৮ মিনিট আগে
কুমিল্লার চৌদ্দগ্রামে কিশোর গ্যাং সদস্যরা মো. হৃদয় (১৯) নামে এক সিএনজি অটোচালককে ছুরিকাঘাতে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চিওড়া ইউনিয়নের ধোড়করা বাজারে। নিহত হৃদয় ওই ইউনিয়নের শাকতলা গ্রামের হেদায়েতুল্লার ছেলে।
৪ ঘণ্টা আগে
ঝড়ে পল্লী বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে যায় পুকুরে। আর সেই পুকুরে গোসল করতে নেমে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান মা ও তাঁর দুই বছর বয়সী সন্তান। বুধবার (১০ জুন) বিকেলে বরগুনা সদরের ঢলুয়া ইউনিয়নের রায়ভোগ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওই নারীর নাম নুপুর বেগম (৩০)। তাঁর ছেলে শাহাদাৎ (২)।
৬ ঘণ্টা আগে