
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার দীর্ঘদিনের নৌযান ও ফেরিসংকট নিরসনের উদ্যোগ নিয়েছে সরকার। আগামী ঈদুল আজহার আগেই একটি নতুন ফেরি হাতিয়ায় যুক্ত করার চেষ্টা চলছে। এ ছাড়া বেশ কিছু পদক্ষেপ নেওয়া হবে। শনিবার সকালে হাতিয়ার চেয়ারম্যান ঘাটের পরিস্থিতি পরিদর্শনে এসে নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান এই তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, ‘দ্বীপাঞ্চলের মানুষের যাতায়াত সহজ ও নিরাপদ করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে। সে লক্ষ্যেই বাস্তব পরিস্থিতি যাচাই করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। আমরা স্ব-উদ্যোগে সরেজমিন এসেছি সকল মতের মানুষের স্বার্থে। দলমত-নির্বিশেষে সবার উন্নয়ন নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।’
পরিদর্শনকালে তিনি জানান, হাতিয়ার উভয় পাশের ফেরিঘাট আরও প্রশস্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। নদীর নাব্যতা স্বাভাবিক রাখতে নিয়মিত ড্রেজিং কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ ছাড়া, ফেরি চলাচল আরও নিরাপদ ও টেকসই করতে ঘাটের র্যাম্প উন্নয়ন এবং দুই পাশে নদীতীর স্থায়ীভাবে সংরক্ষণের জন্য পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে সমন্বয় করে কাজ চলমান রয়েছে বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী। নৌপরিবহন ব্যবস্থার উন্নয়নে মন্ত্রণালয়ের আরও কিছু দীর্ঘমেয়াদি পরিকল্পনা রয়েছে বলেও তিনি জানান।
এ সময় উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নুরুন্নাহার চৌধুরী প্রমুখ।

বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী খানের সেকেন্ড ইন কমান্ড সাদ্দাম হোসেন ওরফে গলাকাটা ‘বাচা’কে জঙ্গল সলিমপুর থেকে গ্রেপ্তার করেছে র্যাব। শুক্রবার বিকেলে সীতাকুণ্ড থানাধীন দক্ষিণ জঙ্গল সলিমপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
২ মিনিট আগে
খুলনায় চোর সন্দেহে গণপিটুনিতে দিদার সরদার (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ শনিবার সকাল ৭টার দিকে নগরীর আড়ংঘাটা থানাধীন খাজা খালের রাস্তার পাশের রেললাইন-সংলগ্ন ঝোপের পাশ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত যুবক গোপালগঞ্জ জেলার কাশিয়ানী আরাকান্দি এলাকার বাসিন্দা বিনু সরদারের ছেলে।
৯ মিনিট আগে
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ‘প্রতিটি গণমাধ্যমকে সংবাদ জনগণের কাছে পৌঁছানোর আগে ওই সংবাদের ফ্যাক্ট চেকিং নিশ্চিত করতে হবে। ফ্যাক্ট চেকিংয়ের শর্ত পূরণ ছাড়া কোনো সংবাদ যদি বাইরে প্রচারিত হয়, তাহলে ওই সংবাদ প্রকাশকারী সংশ্লিষ্টদের আইনের আওতায় আনতে পারব।’ আজ শনিবার (৪ এপ্রিল)
১০ মিনিট আগে
শিক্ষকদের প্রতি আস্থা প্রকাশ করে মন্ত্রী বলেন, ‘শিক্ষকদের সব সময় সুরক্ষা দেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও দেওয়া হবে। তবে শিক্ষায় কোনো অনিয়ম সহ্য করা হবে না। দায়িত্ব পালন করতে গিয়ে কোনো শিক্ষক আহত হলে অতীতে আর্থিক সহায়তাও দেওয়া হয়েছে।’ এহছানুল হক মিলন আরও বলেন, ‘শিক্ষা অন্য সব খাতের মতো নয়।
১২ মিনিট আগে