
হারিয়ে যেতে বসা গ্রামবাংলার ঐতিহ্যকে ধরে রাখতে মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের চৌকিঘাটা এলাকায় ইছামতি নদীতে অনুষ্ঠিত হয়েছে জমজমাট ভেলাবাইচ। গতকাল শনিবার (১৯ সেপ্টেম্বর) এলাকাবাসীর আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বংখুরী, ঝিটকা, গোবিন্দপুরসহ আশপাশের বিভিন্ন এলাকার কলাগাছের তৈরি ভেলা অংশ নেয়। প্রতিযোগিতা দেখতে নদীর দুই পাড়ে জড়ো হন বিভিন্ন বয়সী হাজারো মানুষ।
তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ ভেলাবাইচে শেষ পর্যন্ত গোবিন্দপুর গ্রামের ‘বন্ধুমহল’ দল চ্যাম্পিয়ন হয়। বিজয়ী দলকে পুরস্কার হিসেবে একটি ফ্রিজ দেওয়া হয়।
ভেলাবাইচকে ঘিরে সকাল থেকেই ইছামতি নদীর দুই পাড়ে ছিল উৎসবের আমেজ। নদীর পাড়ে বসে নানা রকম মুখরোচক খাবারের মেলা। দূর-দূরান্ত থেকে আসা দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে পুরো এলাকা। সন্ধ্যার পরও মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। রাত ৮টা পর্যন্ত চলে মেলা ও বাইচ প্রতিযোগিতা। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
কলাগাছ দিয়ে তৈরি ভেলা নিয়ে প্রতিযোগীরা নদীতে নামার পর শুরু হয় তীব্র লড়াই। ঢেউ কেটে একে অপরকে পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন প্রতিযোগীরা। ভেলার ছুটে চলা, প্রতিযোগীদের প্রাণপণ চেষ্টা আর দর্শকদের উচ্ছ্বাসে পুরো নদীপাড় পরিণত হয় উৎসবের মঞ্চে।
স্থানীয়রা জানান, ভেলাবাইচ এখন শুধু একটি প্রতিযোগিতা নয়; এটি পরিণত হয়েছে এলাকাবাসীর মিলনমেলায়। প্রতিবছর এ আয়োজনকে ঘিরে আশপাশের বিভিন্ন এলাকা থেকে মানুষ ছুটে আসেন। এতে একদিকে যেমন বিনোদনের সুযোগ তৈরি হয়, অন্যদিকে নতুন প্রজন্মের কাছে গ্রামবাংলার পুরোনো ঐতিহ্যের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ তৈরি হচ্ছে।
আয়োজকেরা জানান, গ্রামবাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যকে ধরে রাখতে গত ৮-৯ বছর ধরে তাঁরা নিয়মিত ভেলাবাইচের আয়োজন করে আসছেন। স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও দর্শকদের ব্যাপক উপস্থিতি তাঁদের উৎসাহিত করছে। ভবিষ্যতে আরও বড় পরিসরে এ প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা রয়েছে তাদের।

গাইবান্ধার সুন্দরগঞ্জে পাঁচ মিনিটের ব্যবধানে প্রায় ৩০০ মিটারের মধ্যে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান শোনা গেছে বলে দাবি করেছেন স্থানীয়রা। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। আজ রোববার ভোররাত সাড়ে ৪টার...
১৭ মিনিট আগে
ব্যাটারিচালিত অটোরিকশা খাতকে আইনি স্বীকৃতি, চালকদের প্রশিক্ষণ ও লাইসেন্স প্রদান, পৃথক লেন চালুসহ সাত দফা দাবি জানিয়েছে বাংলাদেশ ব্যাটারিচালিত অটোরিকশা মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। আজ রোববার (২০ সেপ্টেম্বর) বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা এসব দাবি জানান।
২৪ মিনিট আগে
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা একটি লোকাল বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
২৭ মিনিট আগে
সুনামগঞ্জের জগন্নাথপুরে নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে নিখোঁজ হওয়ার দুই দিন পর মাহি আহমদ (৬) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
৩০ মিনিট আগে