
কক্সবাজারের মাতামুহুরী উপজেলা যুবদলের পাঁচ সদস্যবিশিষ্ট কমিটির কার্যক্রম স্থগিত করেছে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি।
গতকাল বুধবার রাতে কেন্দ্রীয় যুবদলের দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের সিদ্ধান্ত অনুযায়ী মাতামুহুরী উপজেলা যুবদলের কমিটির কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে।
দলীয় সূত্রে জানা যায়, ২০২৫ সালের ১৯ নভেম্বর কেন্দ্রীয় যুবদল মাতামুহুরী উপজেলা যুবদলের পাঁচ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করে। কমিটি ঘোষণার প্রায় আট মাসের মাথায় এর কার্যক্রম স্থগিত করা হলো।
স্থগিত হওয়া কমিটিতে সিকদার আতিক উল্লাহ সিদ্দিকী সভাপতি, ফজলুল কাইয়ুম সিকদার সাধারণ সম্পাদক, আরিফ মোহাম্মদ অলি উল্লাহ সিনিয়র সহসভাপতি, আকিদুল হক চৌধুরী সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং আসিফ নেওয়াজ সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
এ বিষয়ে জানতে স্থগিত কমিটির সাধারণ সম্পাদক ফজলুল কাইয়ুম সিকদারের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সংযোগ না পাওয়ায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

৪৭তম বিসিএসে প্রথমবার অংশ নিয়ে পররাষ্ট্র ক্যাডারে প্রথম হয়েছেন নেত্রকোনার তানভীর রহমান। হারিকেনের আলোয় পড়াশোনা, পাঁচ কিলোমিটার হেঁটে স্কুলে যাওয়া এবং বাবার স্বল্প আয়ের মতো নানা প্রতিকূলতার মধ্যেও অধ্যবসায় ধরে রেখে তিনি এই সাফল্য অর্জন করেছেন।
৫ মিনিট আগে
স্বামীকে খুনের পর ছয় টুকরা করে একটি ড্রামে ও একটি ব্যাগে লাশ গুম করার অভিযোগে করা মামলায় স্ত্রীকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার ১৬তম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক নাজমুন নাহার নিপু এই রায় দেন। মামলার বিচার চলাকালে ১৭ জনের সাক্ষ্য নেন আদালত...
১৬ মিনিট আগে
বরিশালে সদ্য প্রত্যাহার হওয়া জেলা প্রশাসক খাইরুল আলম সুমনের বিরুদ্ধে সহায়তা না দেওয়ার অভিযোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঝাড়ু মিছিল করেছেন ছিন্নমূল নারীরা। বৃহস্পতিবারের এ বিক্ষোভে তাঁরা দীর্ঘদিন ধরে আবেদন করেও সহায়তা না পাওয়ার অভিযোগ তোলেন।
২২ মিনিট আগে
রংপুরের পীরগঞ্জ উপজেলার পীরগঞ্জ বিজ্ঞান ও কারিগরি কলেজ কেন্দ্রে এইচএসসি পরীক্ষায় অন্য পরীক্ষার্থীর হয়ে (প্রক্সি) পরীক্ষা দিতে এসে শুভ ইসলাম রিয়ন (২৬) নামে এক যুবক আটক হয়েছেন। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন।
৪১ মিনিট আগে