
ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, ‘বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কোনো ধরনের হস্তক্ষেপ চীন মেনে নেবে না।’ তিনি বলেন, পারস্পরিক সম্মান, সার্বভৌমত্ব এবং অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতির ভিত্তিতেই বাংলাদেশ-চীন সম্পর্ক এগিয়ে যাচ্ছে। আজ বৃহস্পতিবার ঢাকায় চীনা দূতাবাসে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এই অবস্থান তুলে ধরেন। বাংলাদেশের প্রধানমন্ত্রীর চীন সফরের বিষয়েই এই ব্রিফিং।
তিস্তা প্রকল্প প্রসঙ্গে ইয়াও ওয়েন বলেন, ‘বাংলাদেশের অনুরোধের ভিত্তিতেই চীন এই প্রকল্পে কাজ করতে আগ্রহী। এ ছাড়া অন্য কিছু বেইজিংয়ের বিবেচনার বিষয় নয়।’ তিস্তা প্রকল্পের বিষয়ে তিনি আরও বলেন, প্রকল্পটি বাস্তবায়নের আগে আরও বৈজ্ঞানিক গবেষণার প্রয়োজন রয়েছে। তবে এ বিষয়ে বাংলাদেশের প্রতি চীনের সমর্থন অব্যাহত থাকবে বলেও আশ্বাস দেন তিনি।
ভারত এ বিষয়ে কী ভাবতে পারে—এমন প্রশ্নের জবাবে ইয়াও ওয়েন বলেন, ‘এটি চীনের বিবেচনার বিষয় নয়। চীন ও বাংলাদেশের মধ্যে যে সহযোগিতা হচ্ছে, তা দুই দেশের পারস্পরিক প্রয়োজন ও সম্মতির ভিত্তিতেই এগিয়ে যাচ্ছে।’
বাংলাদেশ ও চীনের প্রতিরক্ষা সহযোগিতা নিয়েও ইতিবাচক অগ্রগতির কথা জানান রাষ্ট্রদূত। তবে সম্ভাব্য কোনো নির্দিষ্ট প্রতিরক্ষা সরঞ্জাম বা সামরিক ক্রয় নিয়ে এই মুহূর্তে মন্তব্য করতে রাজি হননি তিনি। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে বাংলাদেশ ও চীনের সহযোগিতার বিষয়েও কথা বলেন ইয়াও ওয়েন। তিনি বলেন, দুই দেশের মধ্যে এআই উন্নয়নে যে সহযোগিতা গড়ে উঠছে, তা নিয়ে অন্য কোনো দেশের সন্দেহ বা উদ্বেগের কোনো অবকাশ নেই।
মিয়ানমার প্রসঙ্গে ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশ, চীন ও মিয়ানমারের মধ্যে আঞ্চলিক যোগাযোগ ও সংযোগ বৃদ্ধি পেলে সংশ্লিষ্ট সব দেশই অর্থনৈতিকভাবে উপকৃত হবে। তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও চীনের মধ্যে কূটনৈতিক এবং প্রতিরক্ষামন্ত্রী পর্যায়ের সংলাপ সম্পর্ককে আরও শক্তিশালী করেছে। দুই দেশের উচ্চপর্যায়ের যোগাযোগ ও সহযোগিতা ধারাবাহিকভাবে এগিয়ে যাচ্ছে।
চীনের সাম্প্রতিক সফর প্রসঙ্গে ইয়াও ওয়েন বলেন, সফরটি অত্যন্ত সফল হয়েছে। এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও চীনের দ্বিপক্ষীয় সম্পর্ক কৌশলগত পর্যায়ে আরও উন্নীত হয়েছে এবং ভবিষ্যতে দুই দেশের সহযোগিতা আরও বিস্তৃত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় ৭ অক্টোবর দিবাগত রাত ১২টা থেকে শুরু হচ্ছে ২২ দিনের নিষেধাজ্ঞা। তবে নদীতে জেলেদের মাছ ধরা ঠেকাতে এবার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে স্থানীয় রাজনৈতিক দল ও জনপ্রতিনিধিদের সহযোগিতা। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, প্রশাসনিক অভিযান যতই জোরদার হোক, স্থানীয় রাজনৈতিক সমর্থন না
৮ ঘণ্টা আগে
দুর্গাপূজায় নিরাপত্তায় কোনো ধরনের গাফিলতি বরদাশত করা হবে না বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেছেন, শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপন নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।
১০ ঘণ্টা আগে
বাংলাদেশ রেলওয়ের আয় বাড়াতে যাত্রীবাহী ক্যারেজের তুলনায় মালবাহী ক্যারেজের সংখ্যা বাড়ানো। একই সঙ্গে বাংলাদেশ থেকে কার্গো রপ্তানির মাধ্যমে রেলের আয় বাড়ানো এবং রেল খাতকে লোকসান থেকে লাভজনক খাতে উন্নীত করার সুপারিশ করেছে কমিটি...
১০ ঘণ্টা আগে
প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেছেন, গণ-অভ্যুত্থানে স্বৈরাচারের পতন হলেও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত হয়নি। ১৯৬২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাকিস্তানের আইয়ুব খানের সামরিক শাসনের বিরুদ্ধে ছাত্র ধর্মঘটে অংশগ্রহণের প্রসঙ্গ টেনে তিনি জানান, ৬৪ বছর পরও তাঁকে সংবাদপত্রের স্বাধীনতার জন্য দাবি জানাতে হচ্ছে
১১ ঘণ্টা আগে